রংপুর বিভাগে কর্মহীন-দরিদ্র-অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদান চলমান

রংপুর বিভাগে কর্মহীন-দরিদ্র-অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদান চলমান

কোভিড-১৯ মোকাবিলার অংশ হিসেবে আজ রংপুর বিভাগের জেলাগুলোতে করোনার প্রাদুর্ভাবে কর্মহীন দরিদ্র অসহায় মানুষের মাঝে খাদ্য ও নগদ অর্থ বিতরণ অব্যাহত রয়েছে।

ভিজিএফ কর্মসূচির আওতায় কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় ৪ হাজার ৫২০ পরিবার, নাগেশ্বরী উপজেলায় ১৫ হাজার ৩০০ পরিবার, সদর উপজেলায় ৯ হাজার ১০০ পরিবার, রাজারহাট উপজেলায় ৬ হাজার ৫০০ পরিবার, চিলমারী উপজেলায় ৪ হাজার পরিবার, রৌমারী উপজেলায় ১৪ হাজার ৫০০ পরিবার, উলিপুর উপজেলায় ১২ হাজার ৩০০ পরিবার, উলিপুর পৌরসভায় ১ হাজার পরিবার ও রাজীবপুর উপজেলায় ৫ হাজার ২০০ পরিবারকে ৪৫০ টাকা হারে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। এ ছাড়া জিআর কর্মসূচির আওতায় নাগেশ্বরী পৌরসভায় ২০০ পরিবার, উলিপুর উপজেলায় ১ হাজার ২৫০ পরিবার, রাজীবপুর উপজেলায় ১ হাজার ২৫০ পরিবারকে ৪০০ টাকা হারে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে।

পঞ্চগড় জেলায় কর্মহীন-দরিদ্র-অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে মোট ৯৫ লাখ ৬৭ হাজার ৫০০ টাকা নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। এ ছাড়া ভিজিএফ কর্মসূচির আওতায় মোট ৩ কোটি ২৬ লাখ ২১ হাজার ৮৫০ টাকা নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

ত্রাণ কার্যক্রম (নগদ অর্থ) মানবিক সহায়তা কর্মসূচির আওতায় গাইবান্ধা জেলায় মোট ৩০ হাজার ৭৭৭ পরিবারকে ৪৮৫ টাকা হারে ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে। এখানে উপকারভোগী লোকসংখ্যা ১লাখ ৪১ হাজার ৯৭০ জন। জেলায় আজও ৭ হাজার ৫৬৫ পরিবারকে এ সহায়তা প্রদান করা হয়। ভিজিএফ (আর্থিক সহায়তা) কার্যক্রমের আওতায় মোট ১ লাখ ৯ হাজার ৮০৭ পরিবারকে ৪৫০ টাকা হারে মানবিক সহায়তা প্রদান করা হয়। এখানে উপকারভোগী লোকসংখা ৫ লাখ ৯ হাজার ৯৮৭ জন। আজও ৩০ হাজার ২৯১ পরিবারকে এ সহায়তা প্রদান করা হয়।

নীলফামারী জেলার বিভিন্ন উপজেলার ২ হাজার ৭২৬ পরিবারকে মোট ১৩ লাখ ৬৩ হাজার টাকা নগদ আর্থিক সহায়তা দিয়েছে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন। এ ছাড়া ভিজিএফ কর্মসূচির আওতায় মোট ৬৫ হাজার ১৮৫ পরিবারকে ২ কোটি ৯৩ লাখ ৩৩ হাজার ২৫০ টাকা নগদ সহায়তা প্রদান করেছে।

দিনাজপুরের তিন উপজেলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে করোনায় ক্ষতিগ্রস্ত ২ হাজার গরিব-দুস্থ-অসহায় মানুষকে নগদ ৫০০ টাকা হারে আর্থিক সহায়তা দিয়েছে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন। এ ছাড়া ভিজিএফ (আর্থিক সহায়তা) কার্যক্রমের আওতায় ২৪ হাজার ২৪৩ জনকে ৪৫০ টাকা হারে মানবিক সহায়তা প্রদান করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।