× Banner
সর্বশেষ
আজ বিশ্ব মস্তিষ্ক দিবস (World Brain Day), জেনে নিন মানিসক স্বাস্থ্য ভালো রাখার টিপস আজ বুধবার (২২ জুলাই) আপনার রাশিফলে কী রয়েছে আজ ২২ জুলাই  বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান সেতুমন্ত্রীর রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে – আইনমন্ত্রী মাহ্দী আমিনের সাথে জ্যঁ পেম-এর সাক্ষাৎ বাংলাদেশে মানসম্পন্ন উন্নত আধুনিক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে – সমাজকল্যাণ মন্ত্রী যৌতুকের দাবিতে নির্যাতনে গৃহবধূর মৃত্যু; শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া – তথ্যমন্ত্রী

রংপুরে শিশুর গলাকাটা লাশ উদ্ধার

admin
হালনাগাদ: শনিবার, ৩০ জানুয়ারী, ২০১৬

শেখ মামুন-উর-রশিদ, রংপুর ব্যুরো : রংপুর নগরী থেকে অপহৃত শিশু রওনকের (৪) গলাকাটা লাশ উদ্ধার করেছে মিঠাপুকুর থানা পুলিশ। শুক্রবার মধ্যরাতে মিঠাপুকুর উপজেলার খোড়াগাছ ইউনিয়নের তেকানীপাড়ার একটি সেচ কুয়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মিঠাপুকুর থানার ওসি হুমায়ুন কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উপজেলার তেকানী পাড়ার একটি রোপা আমন ক্ষেতের সেচ কুয়া থেকে শিশুটির মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এলাকাবাসী।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। পরে নিহত শিশুর পিতা- মাতা মরদেহটি রওনকের বলে শনাক্ত করেন। তিনি আরও জানান, সম্ভবত শিশুটিকে অপহরনের পরই হত্যা করা হয়েছে।

কারণ শিশুটির দেহ অর্ধ গলিত হয়ে গিয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। শিশুটির পিতা মোছাদ্দেক হোসেন রাঙ্গা জানান, প্রায় দুই মাস আগে নগরীর আদর্শপাড়ার নিজ বাসার সামনে থেকে দুষ্কৃতিকারীরা রওনককে অপহরণ করে নিয়ে যায়।

ঘটনার দিন রাতেই কোতয়ালী থানায় সাধারণ ডায়রি করেন তিনি। পরে বিভিন্ন স্থানে খোঁজ করেও শিশুটিকে না পাওয়ায় ৩ ডিসেম্বর কোতয়ালী থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। কোতয়ালী থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, এ ঘটনায় শিশুটির বাদী হয়ে একটি অপহরণ মামলা দায়ের করেন, পরে এ ঘটনার সাথে জড়িত সন্দেহে পুলিশ চার জনকে আটক করেছে।


এ ক্যটাগরির আরো খবর..