শেখ মামুন-উর-রশিদ, রংপুর ব্যুরো : রংপুরের কামাল কাচনা গুঞ্জনমোড় নতুন পাড়া এলাকায় গলায় ফাঁস দিয়ে শ্যাম নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে । রোববার সকাল সাড়ে ১০ টায় পুলিশ যুবকের লাশ উদ্ধার করেছে । নিহতের বাবার নাম সুনীল চন্দ্র।
পুলিশ জানায়, শ্যামের বাড়ি নগরীর বৈরাগী পাড়ায়। সে স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়ি থাকত। শনিবার মধ্যরাতে বাসা থেকে বের হয়ে আর ফেরেনি। সকালে শ্যামের লাশ এ্যাডভোকেট রঞ্জিতের বাসার পেছনের একটি গাছে ঝুলন্ত অবস্থায় দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
পুলিশ লাশ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। কোতয়ালী থানার ওসি আব্দুল কাদের জিলানী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কি কারণে শ্যাম আত্মহত্যা করেছে এখনো কারণ জানা যায়নি।