× Banner
সর্বশেষ
১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়ায় রাতের আধারে মসজিদের পুকুরের দুই লক্ষাধিক টাকার মাছ চুরি ই-সিগারেট নিষিদ্ধের ধারা বাতিল: জনস্বাস্থ্য বিপন্ন, তরুণ প্রজন্ম হুমকিতে কৃষক-ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি দেখা হবে না- পানিসম্পদ প্রতিমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফোরাতুন নাহার প্যারিস  নতুন প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে -সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী লক্ষ্মীপুরে জমি বিরোধকে কেন্দ্র করে ছাত্রলীগকর্মীর হামলা, ভাঙচুরের অভিযোগ কোটালীপাড়া ভেজাল গুড় তৈরীর অপরাধে এক ব্যক্তির ৫০ হাজার টাকা জরিমানা পাইকগাছায় চৈত্রের শেষে পৌষের আবহ, ঘন কুয়াশায় ঢাকা পড়ল প্রকৃতি ৯ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে ৫ তলা বিশিষ্ট উপজেলা কমপ্লেক্স ভবন-বিদ্যুতের কারণে আটকিয়ে আছে হস্তান্তর প্রক্রিয়া

রংপুরে বিশেষ অভিযানে গ্রেফতার ৫৪

admin
হালনাগাদ: সোমবার, ২৫ জানুয়ারী, ২০১৬

শেখ মামুন-উর-রশিদ, রংপুর ব্যুরো : রংপুরে বিশেষ অভিযান চালিয়ে  বিএনপি ও জামায়তের কর্মীসহ ৫৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার  মধ্যরাত থেকে সোমবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হবে।

পুলিশ কন্ট্রোল রুম ইনচার্জ মো: সেলিম জানান, নাশকতা ও বিশৃঙ্খলার অভিযোগে কোতয়ালী থানা পুলিশ বিএনপির দুই জন, মিঠাপুকুরে জামায়তের একজন ও গঙ্গাচড়ায় জামায়তের একজন কর্মীকে গ্রেফতার করা হয় ।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে হরতালে নাশকতা ও গাড়ি ভাংচুরের অভিযোগ রয়েছে। এদিকে, একই সময়ে জেলা পুলিশের বিশেষ অভিযান চলাকালীন অন্যান্য থানা থেকে বিভিন্ন মামলায় এজাহার ও ওয়ারেন্ট ভুক্ত পালাতক আরও ৫০ জনকে গ্রেফতার করা হয়েছে ।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে স্থানীয় থানায় চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক বিক্রি ও সেবন, জুয়া, হত্যাসহ সিআর ও জিআর মামলা রয়েছে। পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) আব্দুল্যা আল ফারুখ জানান, জেলার চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..