× Banner
সর্বশেষ
প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা জারি বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে আনুষ্ঠানিক প্রটোকল নির্ধারণ সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি গড়ে তুলবো -এস এম জিলানী বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার ভিত্তি তৈরি করেছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

রংপুরে বিএনপি- জামায়াত নেতাকর্মীসহ গ্রেফতার ৪৩

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০১৫

শেখ মামুনুর রশিদ, রংপুর ব্যুরো : রংপুরে বিএনপি ও জামায়াত-শিবিরের ১০ নেতাকর্মীসহ মোট ৪৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

জেলা পুলিশের কন্ট্রোল রুমের অপারেটর মো. ফরহাদ জানান, অভিযানে কোতয়ালী থানা পুলিশ বিএনপির একজন ও জামায়াত-শিবিরের পাঁচজন, পীরগাছা থানা পুলিশ বিএনপির দু’জন এবং মিটাপুকুর থানা পুলিশ জামায়াত-শিবিরের দু’জনকে গ্রেফতার করেছে। এ ছাড়া অন্যান্য মামলায় জেলার বিভিন্ন স্থান থেকে ৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদীন জানান, গ্রেফতার বিএনপি ও জামায়াত-শিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে গাড়ি ভাঙচুর, গাড়িতে অগ্নিসংযোগ ছাড়াও নাশকতার অভিযোগে সংশ্লিষ্ট থানায় মামলা রয়েছে। তাদের পুলিশি হেফাজতে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে। তবে জেলার আইন শৃংঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।


এ ক্যটাগরির আরো খবর..