× Banner
সর্বশেষ
ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমতে শুরু করেছে আজ ভারত থেকে পাইপলাইনে ৫ হাজার মেট্রিক টন ডিজেল আজ ১০ মার্চ (২৫ ফাল্গুন) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১০ মার্চ (মঙ্গলবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সার্টিফিকেটনির্ভর নয়, চাই কর্মমুখী শিক্ষা -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ভারতের সাথে সাংস্কৃতিক কূটনীতি আরো শক্তিশালী করার প্রত্যাশা সংস্কৃতি মন্ত্রীর প্রবাসীদের সর্বাত্মক সহযোগিতা করছে সরকার -প্রবাসী কল্যাণমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্দেশে আয়রনম্যান খ্যাত অ্যাথলেট মারিয়াকে আর্থিক পুরস্কার ও স্পন্সরশিপ প্রদান বেনাপোল বন্দরে আসা ঘোষণা বহির্ভূত “ঘাসের বীজের আড়ালে পাট বীজ” আটক

রংপুরে দূর্বৃত্তের হাতে সাংবাদিক খুন!

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০১৫

শেখ মামুন-উর-রশিদ, রংপুর ব্যুরো: রংপুরে দূর্বৃত্তের হাতে স্থানীয় এক সাংবাদিক খুন হয়েছে। নিহত সাংবাদিক মশিউর রহমান উৎস (৩৫) স্থানীয় দৈনিক যুগের আলো পত্রিকার স্টাফ রিপোর্টার ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম রংপুর জেলা শাখার সদস্য সচিব। বৃহস্পতিবার সকালে নগরীর ধান গবেষণা ইনস্টিটিউট পাশে থেকে তার মরদেহ উদ্বার করা হয়।

নিহত উৎস রহমান নগরীর স্টেশন রোড এলাকায় বসবাস করতেন। তার এক বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে।

সহকর্মীরা জানায়, বুধবার রাত সাড়ে ৯টার দিকে তার খালার বাসায় যাওয়ার কথা বলে অফিস থেকে বের হন উৎস। কিন্তু পরিবারের লোকেরা বলছে, বুধবার বিকেল থেকে নিখোঁজ ছিলেন তিনি। এদিকে,  বৃহস্পতিবার সকালে ধান গবেষণা ইনস্টিটিউট এর কাছে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ও তার পরিবারের লোকেরা গিয়ে উৎসের মরদেহ সনাক্ত করে।

পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়। উৎসের মাথায় ছোরা দিয়ে আঘাত করা হয়েছে বলে  জানিয়েছেন পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, তাকে কি কারনে খুন করা হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।


এ ক্যটাগরির আরো খবর..