× Banner
সর্বশেষ
বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট – স্বাস্থ্য প্রতিমন্ত্রী মির্জা ফখরুলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জাতীয় সংসদে আলোচনা করে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে – ব্রিটিশ হাইকমিশনার সরকারি চাল পাচারের অভিযোগে ট্রাকসহ চাল জব্দ করলো ইউএনও শ্যামনগরে যৌথ অভিযানে কুরিয়ার অফিস থেকে আহরণ নিষিদ্ধ ২২৫০ কেজি শামুক আটক কুমিল্লা ডিভিশনাল ক্লাবের আত্মপ্রকাশ, আহ্বায়ক তামিজী ও সদস্যসচিব ড. ফোরকান গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর সাথে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ সৌদি পররাষ্ট্র উপমন্ত্রীর সাথে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার বৈঠক কোস্টগার্ডের জনবল দ্বিগুণ করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে – স্বরাষ্ট্রমন্ত্রী পাইকগাছায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

রংপুরে ছাত্রলীগের কমিটি অনুমোদন দেয়ায় আনন্দ মিছিল

admin
হালনাগাদ: সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৬

শেখ মামুন-উর-রশিদ, রংপুর ব্যুরো : রংপুরে জেলা ছাত্রলীগেরর পুর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয়ায় বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে একটি আনন্দ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রলীগ।

সোমবার দুপুরে নগরীর বাটারগলিস্থ জেলা ছাত্রলীগ কার্যালয় থেকে বিশাল আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাচারী বাজার এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনির সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রেজাউল করিম রাজু।

বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোতাহার হোসেন মন্ডল মওলা, শিক্ষা ও মানব কল্যাণ বিষয়ক সম্পাদক জাসেম-বিন-হোসেন জুম্মন, গঙ্গাচড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক আলহাজ্ব রুহুল আমিন, পিপি আব্দুল মালেক।

অনুষ্ঠানে রংপুর জেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা জেলা ছাত্রলীগের নতুন পুর্ণাঙ্গ কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা  শেখ হাসিনার হাতকে গতিশীল করতে রংপুর জেলা ছাত্রলীগের সর্বস্তরের নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এর আগে দলীয় কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পনের মধ্যদিয়ে কর্মসূচির সুচনা করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা কররেন ছাত্রলীগের সাধারন সম্পাদক রকিবুল হাসান কানন।


এ ক্যটাগরির আরো খবর..