রংপুরে গো-মাংসকে কেন্দ্রকরে দীনেশ মোহন্তকে মারপিট-থানায় মামলা

রংপুরে গো-মাংসকে কেন্দ্রকরে দীনেশ মোহন্তকে মারপিট-থানায় মামলা

রংপুর(জেলা প্রতিনিধি): রংপুর জেলার মিঠাপুকুরে গো-মাংসকে কেন্দ্র করে মারপিট থানায় মামলা। ঘটনাটি ঘটেছে গত ২৩ মে’২০২০ বিকেল সাড়ে ৫ টায় উপজেলার খোড়াগাছ পূর্বপাড়া গ্রামে রাস্তা সংলগ্ন ইউপি সদস্য নুর ইসলামের বাড়ীর সামনে।

প্রত্যক্ষদর্শী ও থানার এজাহার সূত্রে জানা যায় যে, নুর ইসলামের বাড়ীর সামনে ঘটনার দিন গরু জবাই করে ভাগা-ভাগি করে নেয়ার সময় একই গ্রামের মৃত হালু মহন্তের পুত্র শ্রী দিনেশে চন্দ্র মহন্ত(৬৩) বাজার খরচ করতে যাওয়ার পথে সাদেক আলী ও আব্দুর রাজ্জাক দীনেশকে বলেন, ‘এই দিনেশ এক ভাগা গরুর গোস্ত নিয়া যা! দিনেশ উত্তরে বলেন- আমাকে গোস্ত না দিয়া পাশে থাকা কুকুর গুলোকে দিয়া দাও’!

এনিয়ে বাকবির্তকের মধ্যে সাদেক ও রাজ্জাক ইট দিয়ে দীনেশকে মারপিট করে দীনেশের হাড়ভেঙ্গে দেয় ও ফুলা জখম করে। তাৎক্ষনিক ভাবে দীনেশ চন্দ্র মহন্তকে মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। যার রেজিঃনং-৭৩৮১, তারিখ-২৩-০৫-২০২০।

গত ২৪ মে রোববার অভিযোগের ভিত্তিতে মিঠাপুকুর থানার এস.আই মমিনুর ইসলাম ঘটনাস্থল পরিদর্শনকরে ঘটনার সত্যতা পেয়েছেন জানান। এ বিষয়ে মিঠাপুকুর থানায় মামলা হয়েছে, মামলা নং-৪৫, তারিখ- ২৪ মে’২০২০।

৩০ মে’ ২০২০ বাংলাদেশের কয়েকটি হিন্দু সংগঠনের প্রতিনিধি এবং সংবাদ কর্মী অসুস্থ শ্রী দিনেশ চন্দ্র মহন্তকে দেখতে যান এবং পরিবারের সাথে কথা বলেন।

শ্রী দিনেশ চন্দ্র মহন্ত, স্ত্রী- তরু মহন্ত এবং তার পরিবার জানান যে, ‘বিষয়টি স্থানীয়ভাবে মিমাংসা করার জন্য অনেকে চাপ দিচ্ছে। ইহাতে আমি সম্মত না, আমাকে-আমার সমাজ ও ধর্মকে আঘাতের জন্য আমি আইনি বিচার চাই’।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।