× Banner
সর্বশেষ
ঝিনাইদহ সদরে ইফতার মাহফিল নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষে নিহত ১ রাজধানীর কুড়িলে নদ্দায় আগুন নিয়ন্ত্রণে অমর একুশে বইমেলায় আইনমন্ত্রীর লেখা ‘শুধু মাধবীর জন্য’ বইয়ের মোড়ক উন্মোচন রাজধানীর নদ্দায় এলাকায় ভয়াবহ আগুন ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না – শিক্ষামন্ত্রী কে কোন রাজনৈতিক দল করলো তা নিয়ে ভাবার  সুযোগ নেই আমরা সকলের উন্নয়নে কাজ করতে চাই: খোকন তালুকদার  নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে সরকার বেনাপোলে বিজিবির অভিযানে ১৬ লক্ষ ৮১ হাজার ৯৫০ টাকা মূল্যের চোরাচালান পণ্য আটক ভারতের সাথে দ্রুত সম্পর্কোন্নয়ন জরুরি গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে আমাদের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

রংপুরে আইটি পার্ক গড়ে তোলা হবে

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০১৬

শেখ মামুন-উর-রশিদ, রংপুর ব্যুরো : রংপুরে শিগগিরই আইটি পার্ক গড়ে তোলা হবে জানিয়েছেন তথ্য ও প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, আইটি খাতে লক্ষ্য লক্ষ্য বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে নিরলাস কাজ করে যাচ্ছে সরকার।

তিনি বলেন, বর্তমান সরকারের উল্লেখ যোগ্য সফলতার মডেল তথ্য প্রযুক্তি বিভাগ। যার ফলে মূহুর্তের মধ্যে সব তথ্য জনগনের হাতের মুঠোয় পৌছেঁ গেছে। তিনি আরও বলেন, দক্ষ আইটি শিক্ষার মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব।

তাই আমরা সারাদেশে বেকার যুবকদের এ প্রশিক্ষণে উদ্বুদ্ধ করছি। এ সরকারের আমলে বিশ্ব ব্যাপী বাংলাদেশকে একটি মডেল আইসিটি দেশ হিসেবে পরিচিতি করবো।

বৃহস্পতিবার বিকেল ৫টয় রংপুর টাউন হলে জেলা প্রশাসন আয়োজিত দক্ষ মানবসম্পদ তৈরি ও কর্মসংস্থানের সুযোগ শীর্ষক আলোচনা সভা ও ল্যাপটপ বিতরন- ২০১৬ এর প্রধান অতিথির বক্তব্যে এসব কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, দিনবদলের এই সরকার রংপুরকে ডিজিটাল নগরীতে পরিণত করতে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় দ্রুত আইটি পার্ক নির্মাণ করা হবে। ইতোমধ্যে রংপুর শহরের শাহেবগঞ্জে আইটি পার্কের জন্য নয় একর জায়গা নেয়া হয়েছে

ভবিষ্যৎ প্রজন্মকে দেশে উচ্চ শিক্ষা নিয়ে আর বিদেশে পাড়ি জমাতে হবে না। এখানেই তাদের কর্মসংস্থানের সুযোগ হবে। আর এর ফলে যুব সমাজ সন্ত্রাস- সহিংসতা ও জ্বালাও- পোড়াওয়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে ও নিজেদের তথ্যপ্রযুক্তি নির্ভর কর্মে আত্মনিয়োগ করবে বলে আশাবাদী তিনি।

জেলা প্রশাসক রাহাত আনোয়ারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর- উন-নবী, রংপুর সিটি কর্পোরেশন (রসিক) মেয়র আলহাজ্ব মো. সরফুদ্দিন আহমেদ ঝন্টু, আইসিটি বিষয়ক কর্মকর্তা রেজাউল হক, আওয়ামী লীগের রংপুর জেলা শাখার সভাপতি (ভারপ্রাপ্ত) মমতাজ উদ্দীন আহমেদ, সাধারণ সম্পাদক অ্যাড. মো. রেজাউল করিম রাজু প্রমুখ।

রংপুর অঞ্চলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী ‘দক্ষ মানবসম্পদ তৈরি ও কর্মসংস্থানের সুযোগ’ বিষয়ক প্রোগ্রামিং প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ ও ল্যাপটপ বিতরন করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..