× Banner
সর্বশেষ
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নে মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ বিএনপির ৮৩ নেতাকর্মীর বহিস্কারাদেশ প্রত্যাহারসহ, কৃষকদলের কমিটি পূর্ণবহাল দাবীতে সংবাদ সন্মেলন সরকারি কর্মচারীদের স্বাস্থ্য সেবায় বড় সংস্কার ন্যায়বিচার দয়া নয়, নাগরিকের সাংবিধানিক অধিকার – প্রধানমন্ত্রী ১২ হাজার ৮৫৫ বাংলাদেশি হজযাত্রী সৌদি পৌঁছেছেন চীন সরকারের বিশেষ আমন্ত্রণে চীনে পৌঁছেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল শাহজালাল বিমানবন্দরকে আঞ্চলিক হাব হিসেবে গড়ে তুলতে চাই – বিমানমন্ত্রী ফ্যাসিস্ট সরকারের ব্যর্থতার কারণে দেশ অনেকটা পিছিয়ে – স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী বগুড়া জজ আদালতে ই-বেইল বন্ড সেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পররাষ্ট্রসচিবের স‌ঙ্গে মার্কিন বিশেষ দূতের সাক্ষাৎ

যৌনতার বিনিময়ে কাজের টোপ পেয়েছিলাম- আয়ুষ্মান খুরানা

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৬

বিনোদন ডেস্ক: বলিউডে নতুন কিছু নয় যৌনতার বিনিময়ে কাজের অফার পাওয়া। এর আগে রণবীর সিংহ, কল্কি কোচলিন এবং কঙ্গনা রানাউত এ ব্যাপারে তাদের অভিজ্ঞতার কথা খোলাখুলিভাবেই জানিয়েছিলেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন অভিনেতা আয়ুষ্মান খুরানা।

সম্প্রতি বলিউডের একটি মিডিয়াকে দেয়া সাক্ষাৎকারে নিজের এমনই এক তিক্ত অভিজ্ঞতার কথা জানান ‘ভিকি ডোনার’।

আয়ুষ্মানকে ওই সাক্ষাৎকারে প্রশ্ন করা হয় বলিউডে ‘কাস্টিং কাউচ’এর অস্তিত্ব আদৌ আছে কি-না! উত্তরে আয়ুষ্মান বলেন, “আমার নিজেরই এই রকম অভিজ্ঞতা আছে। যখন আমি এই ইন্ড্রাস্ট্রিতে নতুন তখন একজন কাস্টিং ডিরেক্টার সোজাসুজি আমাকে বলেন যে ওঁর সঙ্গে বিছানায় ‘পার্টনার’হলে তবেই উনি আমাকে অভিনয়ের সুযোগ করে দেবেন।”

চমকে উঠলেন! হ্যাঁ, এভাবেই বলিউডে ‘কাস্টিং কাউচ’এর অস্তিত্বের কথা মিডিয়াকে জানালেন তিনি। তাহলে কি তাকেও বলিউডে ব্রেক পাওয়ার জন্য কম্প্রোমাইজ করতে হয়েছিল? এর উত্তরটাও বেশ চমকে দেয়ার মতোই। তিনি বলেন, “আমি ওঁকে সোজাসুজি জানিয়ে দি আমি ‘গে’হলে তাও এই নিয়ে ভেবে দেখতাম। কিন্তু আমার পক্ষে এটা করা সম্ভব নয়।”

সাক্ষাৎকারে মিডিয়াকে তার সে দিনের উত্তর এভাবেই ব্যাখ্যা করেন আয়ুষ্মান। তবে এর সঙ্গে তিনি আরও বলেন, “আমি মনে করি, যদি কেউ ট্যালেন্টেড হয় তাহলে তার এই সব করার প্রয়োজন হয় না। একদিন না একদিন সে নিজেকে প্রমাণ করবেই।”


এ ক্যটাগরির আরো খবর..