× Banner
সর্বশেষ
উপনির্বাচনকে সামনে রেখে বগুড়ায় প্রধানমন্ত্রীর সফর স্থগিত বিমান খাতের উন্নয়নে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চাইলো বাংলাদেশ ১৫ মার্চের মধ্যে বাজেট প্রস্তাবনা চেয়েছে এনবিআর ঢাকা বিমানবন্দরে আজ ৩৮টি ফ্লাইট বাতিল জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় – হাইকোর্টের রুল নবীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নারী-শিশুসহ আহত অর্ধশতাধিক বাহরাইনে বাংলাদেশির মৃত্যুতে সেদেশের রাজার শোক নড়াইলে পুলিশের সফল অভিযানে ইয়াবাসহ একজন গ্রেফতার প্রধানমন্ত্রীর সঙ্গে কোস্টগার্ডের মহাপরিচালকের সাক্ষাৎ পাকিস্তানে নিরাপত্তা সংকট: ভিসা অ্যাপয়েন্টমেন্ট বাতিল যুক্তরাষ্ট্রের

ডেস্ক

পাকিস্তানের বিরুদ্ধে ভারত-বাংলা যৌথবাহিনীর যুদ্ধের তৃতীয় দিন

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
ভারত-বাংলা যৌথবাহিনীর যুদ্ধের তৃতীয় দিন

আজ ৫ ডিসেম্বর পাকিস্তানের বিরুদ্ধে ভারত-বাংলা যৌথবাহিনীর যুদ্ধের তৃতীয় দিন। এই দিনে মিত্রবাহিনী বাংলাদেশের বিভিন্ন প্রান্তে দু’শ ত্রিশবার বিমান হামলা করে ঢাকার আকাশ পুরোপুরি দখলে নেয়।

বাংলাদেশ বিমান বাহিনী সিলেটে বোমাবর্ষণ করে পাকিস্তানের পাঁচটি ব্যাঙ্কার উড়িয়ে দেয় ও এক ডজন যানবাহন ধ্বংস করে। ভারতীয় যুদ্ধবিমান আক্রমন চালায় পাকিস্তানী কনভয়ের উপর। যমুনা নদীর তীরে পাকিস্তানের ৯০টি গাড়ি ধ্বংস হয়। জামালপুরে বিমান হামলায় পাকিস্তানের কয়েকশ সৈন্য নিহত হয়। বিধ্বস্ত হয় বহু সামরিক যানবাহন।

ঢাকার আকাশে সকাল থেকে চলে ডগফাইট। তেজগাঁও বিমানবন্দরে পাকিস্তানিরা ভারতের একটি মিগ-২১ বিমান ভূপাতিত করে উল্লাসে মেতে উঠে। কিন্তু তাদের আনন্দ বেশিক্ষণ টিকে না। খানিকবাদেই মিত্রবাহিনীর মুহুর্মুহু আক্রমণে বিপর্যস্ত হয়ে পরে পাকিস্তানিরা। তেঁজগাও ও কুর্মিটোলায় প্রায় পঞ্চাশ টনের মত বোমা ফেলা হয়। রানওয়েতে ২০ ফুট চওড়া গর্তের সৃষ্টি হয়।

কার্যত, এই বিমান হামলায় পাকিস্তানের সমস্ত যুদ্ধবিমান অকার্যকর হয়ে পরে। বাংলাদেশের আকাশ পুরোটাই চলে যায় মিত্রবাহিনীর দখলে।

এতে বাংলাদেশ নিয়ে আন্তর্জাতিক অঙ্গন উত্তপ্ত হয়ে ওঠে। যুদ্ধ নিয়ে জাতিসংঘে তৈরি হয় বিতর্ক। মার্কিন সরকারের বিশেষ উদ্যোগে জাতিসংঘে নিরাপত্তা পরিষদের অধিবেশন বসে। এতে পাকিস্তানের পক্ষে যুদ্ধবিরতির জন্য মার্কিন প্রতিনিধি সিনিয়র বুশের চেষ্টায় সোভিয়েত ইউনিয়ন ভেটো দেয়।

ভেটো প্রয়োগের আগে সোভিয়েত প্রতিনিধি কমরেড মালিক বলেন, ‘পাকিস্তান সামরিক জান্তার নিষ্ঠুর কার্যকলাপের ফলই পূর্ব পাকিস্তানের বর্তমান পরিস্থিতি উদ্ভব হয়ছে।’ মূলত এ দিন থেকে বাংলাদেশ প্রশ্নে আন্তর্জাতিক অঙ্গনে মূল লড়াই শুরু হয় দুই পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে। সোভিয়েত ইউনিয়ন ছিল বাংলাদেশের পক্ষে, মার্কিন যুক্তরাষ্ট্র ছিল পাকিস্তানের পক্ষে।

আর বাংলাদেশ সম্পর্কিত তৃতীয় প্রস্তাবটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্থাপন করে বেলজিয়াম, ইতালি ও জাপান। এদিন জাতিসংঘে চীনের প্রতিনিধিরা বলেন, ‘কোনো শর্ত ছাড়াই পাকিস্তান থেকে ভারতীয় সৈন্য প্রত্যাহার করতে হবে।’

আন্তর্জাতিক অঙ্গনের এই উত্তপ্ত অবস্থার মধ্যে মুক্তিযোদ্ধাদের মনোবল যেন হারিয়ে না যায়, সেজন্য মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল আতাউল গণি ওসমানী জাতির উদ্দেশে বেতারে ভাষণ দেন।

এ দিন উত্তরবঙ্গের পীরগঞ্জ, হাতিবান্ধা, পচাগড়, বোদা, ফুলবাড়ী, বীরগঞ্জ ও নবাবগঞ্জ মুক্ত হয়। আর জীবননগর, দর্শনা ও কোটচাঁদপুরে পাকিস্তানি হানাদার বাহিনী মিত্রবাহিনীর সঙ্গে যুদ্ধে টিকতে না পেরে আত্মসমর্পণ করে।

এর আগে ৩ ডিসেম্বর দিবাগত রাত ১টায় বিমান হামলা শুরু করে বাংলাদেশ ও ভারতীয় বিমানবাহিনী। ৪ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ ও মিত্র বিমানবাহিনী অবরুদ্ধ বাংলাদেশের বিভিন্ন এলাকায় ২৩০ বার হানা দেয়। বাংলাদেশ বিমানবাহিনী সিলেট সেক্টরে বোমাবর্ষণ করে শত্রুর পাঁচটি বাংকার উড়িয়ে দেয়।

এ দিন জামালপুর বিমান হামলায় হানাদার বাহিনীর কয়েকশ’ সৈন্য নিহত হয়। চট্টগ্রামে পাকিস্তান নৌবাহিনী ও যৌথ নৌবাহিনীর মধ্যে মধ্যে তুমুল যুদ্ধ হয়। বখশীগঞ্জে যৌথবাহিনীর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হয়।


এ ক্যটাগরির আরো খবর..