× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিসের সাক্ষাৎ ত্রয়োদশ সংসদের প্রথম দিনেই ৫ কমিটি গঠন, নেতৃত্বে স্পিকার ও প্রধানমন্ত্রী গণতন্ত্রের মা বেঁচে থাকবেন মানুষের অনুপ্রেরণা হয়ে বিমানবন্দর এলাকায় দুর্ঘটনা মোকাবিলায় যৌথ উদ্যোগ স্পিকার-ডেপুটি স্পিকারকে নিরপেক্ষ থেকে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর বেগম জিয়াসহ দেশি-বিদেশি বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে শোক প্রকাশ সংসদে স্বনির্ভর বাংলাদেশ গড়তে কোনো বিরোধ থাকতে পারেনা -তারেক রহমান জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হয়েছেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ সংসদে স্পিকারের চেয়ারের উপরে কালেমা তাইয়্যিবা স্থাপন বিছানার চাদর যখন আতঙ্কের কারণ!

যৌথবাহিনীর তৎপরতায় জঙ্গিরা পালাতে পারেনি

admin
হালনাগাদ: শনিবার, ২ জুলাই, ২০১৬

বিশেষ প্রতিবেদকঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রাজধানীর গুলশানে রেস্তোরাঁয় যৌথবাহিনীর তৎপরতায় জঙ্গিরা পালাতে পারেনি, অভিযানে ছয় জঙ্গি মারা গেছে এবং একজন আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েছে।

আজ শনিবার (০২ জুলাই) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘চার লেনে উন্নীত ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-ময়মনসিংহ জাতীয় মহাসড়কে’র আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, জঙ্গি দমন করতে গিয়ে আমাদের দুইজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। তবে তাদের পদক্ষেপের কারণে কোনো জঙ্গি পালিয়ে যেতে পারেনি।

‘এরমধ্যে আমরা আমাদের সেনাবাহিনী, নৌবাহিনীসহ কমান্ডোদের নিয়ে আসা হয়েছে। ৠাব বিজিবিও সেখানে প্রস্তুত ছিলো। সন্ত্রাসীদের দমন করার জন্যে রাত চারটায় কমান্ডোরা পরিকল্পনা করে সেখানে অপারেশন শুরু করেন।’

তিনি বলেন, অপারেশন সফল হয়েছে, কমান্ডো অপারেশনে ১৩ জনকে বাঁচাতে পেরেছি। কয়জনকে বাঁচাতে পারিনি, তবে সন্ত্রাসীদের ছয়জনই মারা যায়, একজন ধরা পড়েছে।


এ ক্যটাগরির আরো খবর..