× Banner
সর্বশেষ
‘কৃষক কার্ড’ কিভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে ইরানে বড় হামলা আসছে, প্রয়োজনে স্থলসেনা মোতায়েন – ট্রাম্প পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের পররাষ্ট্র মন্ত্রীদের ফোনালাপ ‘পাশে থাকার জন্য’ মোদিকে ধন্যবাদ জানালেন নেতানিয়াহু নারীকে জনসম্পদে রূপান্তর ছাড়া জাতীয় প্রবৃদ্ধি সম্ভব নয় – মীর হেলাল সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরু‌রি বিজ্ঞ‌প্তি সম্প্রীতির বন্ধনে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য মন্ত্রীর কালীগঞ্জে ৫ দিনের ব্যবধানে একই স্থানে ট্রেনে কেটে দুই যুবকের মৃত্যু পুলিশ-সাংবাদিকসহ সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মশাল মিছিল বেনাপোল পুটখালী সিমান্ত থেকে ১৭৫ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার

যে সিনেমা দেখার অপেক্ষায় আছেন নরেন্দ্র মোদী

admin
হালনাগাদ: সোমবার, ১৪ আগস্ট, ২০১৭

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অধীর আগ্রহে একটি ছবি দেখার অপেক্ষায়। কবে মুক্তি পাবে ছবিটি তা জানার জন্য ইতিমধ্যেই ছবির প্রযোজকের সঙ্গে মোদী যোগাযোগও করেছেন বলে খবর।

কী সেই ছবি যার জন্য অপেক্ষা করছেন মোদী! সেটি হল মালয়ালি সুপারস্টার মোহনলালের ড্রিম প্রজেক্ট ‘দ্য মহাভারত’। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ছবির প্রযোজক বি আর শেঠিকে একটি চিঠি লিখেছেন বলেও জানা গেছে। যেখানে এই ছবি তৈরিতে শেঠিকে পূর্ণ সাহায্যের আশ্বাসও দিয়েছেন তিনি।

ভারতীয় মিডিয়া বলছে, এই ছবির প্রযোজনা সংস্থা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার অনুমতি চেয়েছিলেন। প্রধানমন্ত্রীর দফতর সেই চিঠির উত্তরে দেখা করার সম্মতি দিয়ে সাহায্যের আশ্বাস দেয়। বিশ্বের বিভিন্ন ভাষায় নির্মিত হবে ‘দ্য মহাভারত’।

ভারতীয় সিনেমার ইতিহাসে এটিই সবচেয়ে বড় বাজেটের ছবি হতে যাচ্ছে। আরব আমিরশাহির ভারতীয় ব্যবসায়ী বি আর শেঠি ‘দ্য মহাভারত’ তৈরির জন্য প্রায় হাজার কোটি টাকা বিনিয়োগ করছেন।

পরিচালক ভি এ শ্রীকুমার মেননের নির্দেশনায় এই ছবি তৈরি হবে দু’টি পর্বে। ২০১৮ সালের সেপ্টেম্বর থেকে শুরু হবে শুটিং। ছবির প্রথম ভাগটি ২০২০ সালে মুক্তির পরিকল্পনা রয়েছে।

ছবিতে মালয়ালি সুপারস্টার মোহনলালকে ভীমের চরিত্রে দেখা যাবে, থাকছেন বিদেশি অভিনয়শিল্পীরাও। ইতিমধ্যেই কমল হাসন এবং অমিতাভ বচ্চনের সঙ্গেও কথা হয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেস, ইন্ডিয়া টুডে, ইন্ডিয়া ডটকম।


এ ক্যটাগরির আরো খবর..