× Banner
সর্বশেষ
খামেনির প্রতি সম্মান জানিয়ে শোক বইয়ে জামায়াত সেক্রেটারির স্বাক্ষর হাজারো মানুষের প্রাণের বিনিময়ে বাংলাদেশ গণতান্ত্রিক ধারায় ফিরেছে – রাষ্ট্রপতি ট্রাম্পের কাঁধে হাত রেখে যুদ্ধজয়ের প্রার্থনা খ্রিস্টান পাদ্রিদের, ভিডিও ভাইরাল দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত, নতুন অস্ত্র আসছে – রেভল্যুশনারি গার্ড নড়াইলের কালিয়ায় ম্যাজিস্ট্রেট অভিযান অবৈধভাবে বালু উত্তোলন, ২ লাখ টাকা জরিমানা পাটশিল্পের উন্নতি বাড়াবে কর্মসংস্থান – বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী বেনাপোলে বিজিবির অভিযানে ভারতীয় গাঁজা ও নেশা জাতীয় সিরাপ উদ্ধার নড়াইলের কালিয়ায় থানা পুলিশের সফল অভিযানে ইয়াবাসহ একজন গ্রেপ্তার  দলীয় সাংসদদের জন্য প্রশিক্ষণ কর্মশালা আয়োজন বিএনপির লক্ষ্মীপুরে শ্রমিকদল নেতার বেপরোয়া দৌরাত্ম্য, বহিষ্কারের জোর দাবি

যে পাঁচ বদভ্যাস পেটের মেদ বাড়ায়

admin
হালনাগাদ: বুধবার, ৩০ ডিসেম্বর, ২০১৫

স্বাস্থ্য ডেস্ক: আমাদের দৈনন্দিন জীবনের কিছু বদভ্যাস রয়েছে, যেগুলো পেটের মেদ বাড়িয়ে দেয়। আপনি যদি বিষয়গুলো জানেন, তবে হয়তো অবাকই হবেন। কারণ, এর দুই-তিনটি অভ্যাস আমরা নিজেদের অজান্তেই করে থাকি। পেটের মেদ কমাতে স্বাস্থ্যকর খাবার খাওয়ার পাশাপাশি ব্যায়াম করা জরুরি। বোল্ডস্কাই ওয়েবসাইটের স্বাস্থ্য বিভাগে প্রকাশিত হয়েছে এই সংক্রান্ত একটি প্রতিবেদন।

. ডায়েট সোডা

আপনি যদি ভাবেন ডায়েট সোডা স্বাস্থ্যকর আর তাতে ওজন বাড়ে না, তাহলে ভুল করছেন। ডায়েট সোডায় সাধারণ সোডার মতোই ক্যালোরি এবং চিনি থাকে। এটি পেটের মেদ বাড়িয়ে দেয়।

. ডেস্কের কাজ

ডেস্কে বসে কাজ করলে মেদ বাড়ে, বিশেষ করে পেটের। নারীরা এ সমস্যায় বেশি ভোগেন। তাই ডেস্কে কাজ করতে হলে একটানা বসে কাজ করবেন না।

. না ভেবে খাওয়া

ভারসাম্যপূর্ণ খাবার গ্রহণ না করা পেটের মেদ বাড়ানোর আরেকটি বড় কারণ। শরীরকে সুন্দর গঠনে এবং সুস্থ রাখতে ভারসাম্যপূর্ণ খাদ্যাভ্যাস জরুরি। অনেকেই রয়েছেন না ভেবেই যখন তখন অস্বাস্থ্যকর খাবার খেয়ে ফেলেন। এই অভ্যাস মেদ বাড়ানোর জন্য দায়ী।

. মনোযোগ দিয়ে না খাওয়া

অনেকে রয়েছেন মনোযোগ দিয়ে খাবার খান না। খাওয়ার সময় টেলিভিশন না দেখে বা অন্য কোনো কাজ না করে খাবারে মনোযোগ দেওয়া উচিত। মনোযোগ দিয়ে খাবার না খেলে পরিমাণের দিকে খেয়াল থাকে না। আর বেশি খাওয়া হয়ে যায়।

. রাতের পার্টি

শরীরের মেদ বাড়ার আরেকটি বড় কারণ হলো রাতের পার্টিতে খাওয়া-দাওয়া। এই ধরনের পার্টিতে খাবারের আধিক্য থাকায় শরীরে ক্যালোরি বেড়ে যায়। এসব অভ্যাস পেটের মেদ বাড়ায়। এ ধরনের পার্টিতে গেলে ভাজাপোড়া খাবার এবং মদ্যপান করা এড়িয়ে চলুন।


এ ক্যটাগরির আরো খবর..