× Banner
সর্বশেষ
সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর সমাজকল্যান মন্ত্রীর সাথে ব্রিটিশ হাই কমিশনারের সাক্ষাৎ, নারী-শিশু উন্নয়ন ও দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে আলোচনা অর্থনৈতিক অগ্রগতিতে বীমা খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: তথ্যমন্ত্রী লাকড়ির ভিতরে লুকিয়ে থাকা বিষধর সাপের কামরে প্রাণ গেল গৃহবধুর স্থল নিম্নচাপের প্রভাবে উত্তাল সাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত; কয়েক জেলায় স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা জাতিসংঘ শান্তিমিশনে বাংলাদেশের অংশগ্রহণ আরো জোরদার করার আহ্বান পানি সম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ ও নেদারল্যান্ডসের যৌথভাবে কাজ করার অঙ্গীকার বিজিবি’র অভিযানে ৩০৭ কোটি টাকার অধিক মূল্যের চোরাচালান পণ্যসামগ্রী জব্দ সাভারে বিস্ফোরণ নিয়ে নাহিদের বক্তব্য রাজনৈতিক, তদন্ত চলছে – প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাতীয় সংসদে বাজেট ডিব্রিফিং সেশন পরিচালনা করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম

যেসব অভ্যাস কোমরে ব্যথা তৈরি করে

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০১৬

স্বাস্থ্য ডেস্ক: সারাক্ষণ কম্পিউটার, ডেস্কটপে বসে কাজ করা কোমর ব্যথা বাড়িয়ে দেওয়ার একটি বড় কারণ। এ ছাড়া পিঠ বা কোমর ব্যথা বাড়ানোর রয়েছে আরো অনেক কারণ। স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট টপ টেন হোম রেমেডি প্রকাশ করেছে এ-সংক্রান্ত একটি প্রতিবেদন।

. লং ড্রাইভ

লং ড্রাইভ কোমরের ক্ষতি করে। এটি কাঁধ ও পিঠব্যথা বাড়ায়। তাই লং ড্রাইভ করতে হলে অবশ্যই অঙ্গবিন্যাসের ওপর খেয়াল রাখুন। সম্ভব হলে ৯০ ডিগ্রি কোণে বসুন। সম্ভব হলে ৩০ মিনিট ড্রাইভ করার পর পাঁচ মিনিট বিশ্রাম করুন।

. বসে কাজ করার চাকরি

বসে কাজ করার চাকরি যাঁরা করেন, তাঁদের কোমর ব্যথার সমস্যা হতে পারে। ৩০ মিনিট পর পর একটু থামুন। হাঁটুন বা উঠে দাঁড়ান।

. উঁচু হিলের জুতা

উঁচু হিল পরলে আত্মবিশ্বাস বেড়ে যায়। এমনটা মনে করেন অনেক নারী। তবে এই উঁচু হিল কিন্তু কোমর ব্যথার কারণ হতে পারে। তাই খুব উঁচু হিল পরা থেকে বিরত থাকুন।

. ভারী ব্যাগ বহন

ভারী ব্যাগ বহন করলে পিঠ ও কোমরে ব্যথা হয়। অনেক শিক্ষার্থী পিঠে ভারী ব্যাগ বহন করে। এতে সমস্যা হতে পারে।

. ম্যাট্রেস

অনেকেই ম্যাট্রেস বদলাতে চায় না। একই ম্যাট্রেস বছরের পর বছর ব্যবহার করে। ম্যাট্রেসের সমস্যা হলেও কিন্তু কোমর ব্যথা করে।

. ঘুমের সময় অঙ্গবিন্যাস

ঘুমের সময় ভুল অঙ্গবিন্যাসও কিন্তু পিঠব্যথার কারণ। ঘাড়ে বালিশ রাখুন, কাঁধে নয়।

. মানসিক চাপ

জানেন কি, টানা অনিয়ন্ত্রিত মানসিক চাপ একটি বড় কারণ কোমর ব্যথার। তাই চাপ কমানোর চেষ্টা করুন।


এ ক্যটাগরির আরো খবর..