× Banner
সর্বশেষ
সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন আজ ৪ এপ্রিল (২০ চৈত্র ) শনিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ চৈত্র শনিবার (৪ এপ্রিল) দিনের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে উচ্চ মূল্যে জ্বালানি আমদানি করছে সরকার -অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য

ডেস্ক

যুব হকি চ্যাম্পিয়ন দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা

Kishori
হালনাগাদ: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
৫ বছর ধরে গুম থাকলে মৃত ঘোষণা

যুব হকি বিশ্বকাপের চ্যালেঞ্জার বিভাগে বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ যুব হকি দলকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (৯ ডিসেম্বর ২০২৫) প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ এ তথ্য জানান।

এক বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, খেলোয়াড়দের এই অর্জন জাতিকে গর্বিত করেছে। কঠোর পরিশ্রম, শৃঙ্খলা, দলীয় সংহতি ও অদম্য মনোবলের মাধ্যমে খেলোয়াড়রা আন্তর্জাতিক অঙ্গণে বাংলাদেশের অবস্থান আরও উজ্জ্বল করেছেন।

প্রধান উপদেষ্টার বরাত দিয়ে ফয়েজ আহম্মদ বলেন, তরুণ খেলোয়াড়দের শক্তি, কোচিং স্টাফের নিষ্ঠা এবং সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টায় এই সাফল্য সম্ভব হয়েছে—যা ভবিষ্যতে বাংলাদেশের হকি খেলাকে আরও সামনে এগিয়ে নেবে।

গত সোমবার ভারতের মাদুরাইয়ে অস্ট্রিয়াকে ৫–২ গোলে হারিয়ে এ সাফল্য অর্জন করেছে বাংলাদেশ। যুব বিশ্বকাপ হকিতে গ্রুপ পর্ব থেকে বাদ হয়ে যাওয়া আট দলের মধ্যে হওয়া স্থান নির্ধারণী পর্বকে আন্তর্জাতিক হকি সংস্থা এবার আনুষ্ঠানিকভাবে ‘চ্যালেঞ্জার ট্রফি’ নাম দিয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..