× Banner
সর্বশেষ
খামেনির প্রতি সম্মান জানিয়ে শোক বইয়ে জামায়াত সেক্রেটারির স্বাক্ষর হাজারো মানুষের প্রাণের বিনিময়ে বাংলাদেশ গণতান্ত্রিক ধারায় ফিরেছে – রাষ্ট্রপতি ট্রাম্পের কাঁধে হাত রেখে যুদ্ধজয়ের প্রার্থনা খ্রিস্টান পাদ্রিদের, ভিডিও ভাইরাল দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত, নতুন অস্ত্র আসছে – রেভল্যুশনারি গার্ড নড়াইলের কালিয়ায় ম্যাজিস্ট্রেট অভিযান অবৈধভাবে বালু উত্তোলন, ২ লাখ টাকা জরিমানা পাটশিল্পের উন্নতি বাড়াবে কর্মসংস্থান – বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী বেনাপোলে বিজিবির অভিযানে ভারতীয় গাঁজা ও নেশা জাতীয় সিরাপ উদ্ধার নড়াইলের কালিয়ায় থানা পুলিশের সফল অভিযানে ইয়াবাসহ একজন গ্রেপ্তার  দলীয় সাংসদদের জন্য প্রশিক্ষণ কর্মশালা আয়োজন বিএনপির লক্ষ্মীপুরে শ্রমিকদল নেতার বেপরোয়া দৌরাত্ম্য, বহিষ্কারের জোর দাবি

পিআইডি

যুব প্রজন্ম জলবায়ু সংকট মোকাবিলায় অন্যদের তুলনায় বেশি অবদান রাখতে পারে –পরিবেশ উপদেষ্টা

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
যুব প্রজন্ম জলবায়ু সংকট

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ভবিষ্যতে জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় প্রভাব পড়বে বর্তমান তরুণ প্রজন্মের ওপর। ভবিষ্যৎ সুরক্ষায় মূল্যবোধ, সততা ও দীর্ঘমেয়াদি চিন্তাভাবনা গড়ে তোলা জরুরি। তিনি বলেন, যুব প্রজন্ম আমার প্রজন্মের তুলনায় এই সংকটের মোকাবিলায় আরও বেশি অবদান রাখতে পারবে

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর পানি ভবনে আয়োজিত অনুষ্ঠানে ইয়ুথ ফর এনডিসি ও তাদের অংশীদাররা উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের নিকট “এনডিসি ৩.০ ফর সিওপি৩০ – স্টেকহোল্ডার রিকমেন্ডেশনস” শীর্ষক প্রস্তাবনাপত্র হস্তান্তর করে। আসন্ন জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন (সিওপি৩০)-এর আগে বাংলাদেশ সরকারের হালনাগাদ জাতীয়ভাবে নির্ধারিত অবদান (এনডিসি) জমাদানের প্রক্রিয়ায় এ প্রস্তাবনা সহায়ক হবে।

পরিবেশ উপদেষ্টা আরও বলেন, সরকার প্রায়ই নিজস্ব নীতি প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়ে। তাই সমাজ থেকে আসা উদ্যোগগুলো নতুন মূল্যবোধ তৈরি ও তা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। “সমাজে মূল্যবোধ রাতারাতি তৈরি হয় না, ধীরে ধীরে বিকশিত হয়,” মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইয়ুথ ফর এনডিসির প্রতিষ্ঠাতা আমানুল্লাহ পরাগ; ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশ মিশনের ফার্স্ট কাউন্সেলর ও টিম লিডার (গ্রিন ইনক্লুসিভ ডেভেলপমেন্ট) এডউইন কোককক; জার্মান দূতাবাসের কাউন্সেলর ও প্রধান (ডেভেলপমেন্ট কো-অপারেশন) উলরিখ ক্লেপম্যান; এবং সুইডেন দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ও ডেপুটি হেড (ডেভেলপমেন্ট কো-অপারেশন) নায়োকা মার্টিনেজ ব্যাকস্ট্রম। এছাড়াও বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি)-এর প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

প্রস্তাবনাপত্রে এনার্জি, কৃষি, বন ও নগরায়ণ—এই চারটি খাতভিত্তিক আলোচনার মাধ্যমে প্রণীত ১৪টি কার্যকরী সুপারিশ অন্তর্ভুক্ত করা ।


এ ক্যটাগরির আরো খবর..