× Banner
সর্বশেষ
কৃষক-ভোক্তার সরাসরি সংযোগে বাজারে আসবে স্বস্তি -বাণিজ্যমন্ত্রী মধুখালীতে কথিত দুই সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন, চাঁদাবাজি ও মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ ভয়াবহ আগুনে কামারখালী বাজারের মুদি দোকান পুড়ে ছাই, ১০লক্ষ টাকার ক্ষতি দেশের সব স্কুল-কলেজে বৈসাবি, চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখে ৩ দিনের ছুটি ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারীর মৃত্যুতে নিন্দা শান্তি আলোচনার আগে ইজরায়েলের সতর্কবার্তা শান্তি আলোচনা ব্যর্থ হলে ইরানের বিরুদ্ধে পুনরায় হামলা -ট্রাম্প আজ শনিবার (১১ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১১ এপ্রিল শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩ দিনে মোট ৯১টি বিল পাস

যুবলীগ নেতা গুলিবিদ্ধ

admin
হালনাগাদ: শনিবার, ২৬ ডিসেম্বর, ২০১৫

স্টাফ রিপোর্টার: দুর্বৃত্তরা রাজধানীতে ইব্রাহিম হোসেন (২৮) নামের এক স্থানীয় যুবলীগ নেতাকে বাসায় ঢুকে গুলি করেছে। ক্যান্টনমেন্ট থানাধীন মাটিকাটা এলাকায় শুক্রবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

ইব্রাহিম হোসেনের বন্ধু ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করে।ঢামেক ক্যাম্প পুলিশের এএসআই সেন্টু চন্দ্র দাস বিষয়টি নিশ্চিত করেছেন।

গুলিবিদ্ধ ইব্রাহিম ১৫ নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক। তিনি মাটিকাটা এলাকায় মোখলেস কন্ট্রাক্টরের গলির দ্বীপ কুঞ্জ নামের একটি বাসার ভাড়াটিয়া। তার বাবার নাম জাহাঙ্গীর আলম।

ইব্রাহিমের বন্ধু রনি জানান, রাত আনুমানিক ১১টায় চার-পাঁচজন যুবক ইব্রাহিমের বাসার কলিংবেল বাজায়। দরজা খুলতেই তারা এলোপাতাড়ি গুলি ছুড়ে পালিয়ে যায়। এতে ইব্রাহিমের কোমরে গুলিবিদ্ধ হয়। দ্রুত তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হয়।


এ ক্যটাগরির আরো খবর..