× Banner
সর্বশেষ
৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন: নির্বাচন কমিশনার প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে -শিক্ষামন্ত্রী প্রতিশ্রুতির প্রত্যেকটি কাজ শুরু করে দিয়েছে সরকার -এমপি খোকন তাালুকদার সবার আগে বাংলাদেশ সেটা মাথায় রেখে সকলের কাজ করতে হবে -এমপি খোকন তালুকদার পাইকগাছায় জগন্নাথদেবের উল্টোরথযাত্রা উৎসব সম্পন্ন  লক্ষ্মীপুরে উন্নয়ন কাজে অনিয়ম বরদাশত করা হবে না: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বনবিভাগের অভিযানে উদ্ধারকৃত ৭৭ বস্তা ঝিনুক মালঞ্চ নদীতে অবমুক্ত সবুজ বেনাপোল গড়ার প্রত্যয়ে বিএনপি নেতা ভারতের বৃক্ষরোপণ কর্মসূচি জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ সরকার -স্থানীয় সরকার প্রতিমন্ত্রী প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম

আঞ্চলিক প্রতিনিধি

যুবলীগ নেতার বৃদ্ধ বাবাকে মারধর করে পুলিশে তুলে দেয়ার অভিযোগ

Kishori
হালনাগাদ: শনিবার, ৮ মার্চ, ২০২৫
বৃদ্ধ বাবাকে মারধর

বিগত ৫ আগস্টের পর থেকে অদ্যবর্ধি হামলার ভয়ে বাড়ি ঘর ছেড়ে আত্মগোপনে রয়েছেন বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহবায়কা শাওন বালী। তাকে (শাওন) না পেয়ে তার বৃদ্ধ বাবার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেন উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা।

দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে স্বেচ্ছাসেবক দল নেতা ও তার সহযোগিরা যুবলীগ নেতার রোজাদার বাবা, মা, স্ত্রী, সন্তান ও শশুরের ওপর হামলার পর উল্টো যুবলীগ নেতার বৃদ্ধ বাবাকে পুলিশের কাছে তুলে দেওয়ার অভিযোগ করেছেন যুবলীগ নেতা শাওন বালী। ঘটনাটি উজিরপুর উপজেলার বামরাইল বাসষ্ট্যান্ড সংলগ্ন এলাকার।

শনিবার সকালে যুবলীগ নেতা শাওন বালী মোবাইল ফোনে অভিযোগ করে বলেন, গত কয়েকদিন পূর্বে উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা আলম রাঢ়ী ও তার সহযোগিরা শাওনের বাবা শাহজাহান বালীর (৭০) কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলো। তাদের দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে শুক্রবার (৭ মার্চ) বিকেলে বামরাইল বাসষ্ট্যান্ড সংলগ্ন যুবলীগ নেতার বাসার সামনে এসে স্বেচ্ছাসেবক দল নেতা আলম রাঢ়ী ও তার সহযোগিরা শাহজাহান বালীকে অকথ্য ভাষায় গালিগালাজ করে।

একপর্যায়ে বৃদ্ধ শাহজাহানকে মারধর করা হয়। এসময় শাহজাহান বালীর ডাকচিৎকারে বাসার অন্যান্য সদস্যরা এগিয়ে আসলে তাদেরকেও পিটিয়ে আহত করা হয়। হামলায় যুবলীগ নেতার বৃদ্ধ মা নাসিমা বেগম (৬০), স্ত্রী উম্মে আয়শা ওনি (২৯), মেয়ে মুনতাহা ইসলাম মুন (১২) ও তার শশুর মো. আলম বালী (৭৩) আহত হয়।

অভিযোগ করে তিনি আরও বলেন, আমার বৃদ্ধ বাবাকে মারধর করার পর ইফতারির আগ মুহুর্তে পুলিশের কাছে তুলে দেওয়া হয়েছে। থানা হাজতে তাকে ঠিকমতো ইফতার ও তার সাথে কাউকে দেখা পর্যন্ত করতে দেওয়া হয়নি।

চাঁদা দাবির অভিযোগ পুরোপুরি অস্বীকার করে উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা আলম রাঢ়ী বলেন, শাহজাহান বালী আমার ওপর হামলা চালিয়েছে। এজন্য আমি থানায় মামলা দায়ের করেছি। ওই মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। উজিরপুর মডেল থানার ওসি আব্দুস সালাম বলেন, থানায় মামলা হওয়ায় শাহজাহান বালীকে গ্রেপ্তার করা হয়েছে। ঠিকমতো ইফতার করতে দেওয়া হয়নি বলে যে অভিযোগ তোলা হচ্ছে তা সঠিক নয়।


এ ক্যটাগরির আরো খবর..