যুবক হত্যার মূল এস.আই আকবরকে ধরেছে খাসিয়ারা

যুবক হত্যার মূল এস.আই আকবরকে ধরেছে খাসিয়ারা

পুলিশ ফাঁড়িতে নির্যাতনে যুবক হত্যার মূল অভিযুক্ত এসআই আকবরকে সিলেটের কানাইঘাট সীমান্ত থেকে ধরেছে স্থানীয় খাসিয়ারা। তারপর সিলেট জেলা পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে।

সিলেট নগরের আখালিয়ার নেহারিপাড়ার বিডিআরের হাবিলদার মৃত রফিকুল ইসলামের ছেলে রায়হানকে গত ১১ অক্টোবর বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নিয়ে নির্যাতন করায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রায়হান নগরের রিকাবিবাজার স্টেডিয়াম মার্কেটে এক চিকিৎসকের চেম্বারে চাকরি করতেন।

এ ঘটনায় গত ১২ অক্টোবর রাতে অজ্ঞাতনামাদের আসামি করে পুলিশি হেফাজতে মৃত্যু আইনে নগরীর কোতোয়ালি মডেল থানায় মামলা করেন রায়হানের স্ত্রী তাহমিনা আক্তার তান্নি। ১৪ অক্টোবর মামলাটি পুলিশ সদর দফতরের নির্দেশ পিবিআইতে স্থানান্তর হয়। তদন্তভার পাওয়ার পর পিবিআইর টিম ঘটনাস্থল বন্দরবাজার পুলিশ ফাঁড়ি, নগরীর কাষ্টঘর, নিহতের বাড়ি পরিদর্শন করে।

সিলেট জেলা পুলিশের সহকারী মিডিয়া কর্মকর্তা ও ডিবির পরিদর্শক সাইফুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, এসআই আকবরকে সিলেটে আনা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।