যুবককে কুপিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার: এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পূর্বশত্রুতার জেরে ইলিয়াস হোসেন (২০) নামের যুবককে কোপানো হয়। ডেকে নিয়ে তাকে হত্যা করা হয়েছে বলে স্বজনেরা অভিযোগ করছেন।

বুধবার ইলিয়াসকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে আনলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

বুধবার দুপুরে হাজারীবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর আলিমুজ্জামান জানান, নিহতের বাসা থানার কাছেই। ভোরে মোবাইল ফোনে কল পেয়ে বন্ধুদের সঙ্গে দেখা করার কথা বলে বের হন ইলিয়াস। সকাল ৭টার দিকে ভূঁইয়া হাউজিং এলাকায় তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে লোকজন স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পরে ইলিয়াসের লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তাকে কে বা কারা খুন করেছে, তা এখনো জানা যায়নি। তবে পূর্বশত্রুতার জেরে যে এ ঘটনা ঘটেছে তা প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে। থানায় মামলা হয়েছে। খুনিরা শিগগিরই ধরা পড়বে বলে তিনি এক প্রশ্নে আশাবাদ ব্যক্ত করেন।

হাসপাতালে নিহতের বাবা আবদুর রউফ সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, ‘আমার ছেলের সঙ্গে কারো শত্রুতা ছিল না। তাকে সকালে বন্ধুরা ডেকে নিয়ে যায়। তারাই পরে ইলিয়াসকে হত্যা করে।’

ইলিয়াস ট্যানারিতে কাজ করতেন জানিয়ে আবদুর রউফ ছেলে হত্যার বিচার দাবি করেন।

এদিকে হাসপাতাল মর্গ থেকে জানা গেছে, ইলিয়াসের মাথা, বুক-পেট, হাত-পাসহ শরীরের বিভিন্নস্থানে জখমের চিহ্ন রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।