যুবঋণ বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করেছে সরকার -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

যুবসমাজ দেশের মূল্যবান সম্পদ। বর্তমানে দেশের প্রায় এক-তৃতীয়াংশ যুবশক্তি। ভিশন ২০২১ ও ভিশন ২০৪১ এর উন্নত বাংলাদেশ এবং জাতিসংঘ ঘোষিত এসডিজি’র লক্ষ্যমাত্রা অর্জনে বিশাল এই যুবশক্তিকে কাজে লাগাতে হবে। এই যুবশক্তিকে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান ও সহজ শর্তে ঋণ প্রদান করে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছে সরকার। ইতোমধ্যে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রায় ৬০ লক্ষ যুবককে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।  প্রশিক্ষিত যুবকদের আত্মকর্মসংস্হানের লক্ষ্যে যুব ঋণ প্রদান করা হচ্ছে। বর্তমানে ১ লক্ষ টাকা করে ঋণ প্রদান করা হয়। ঋণের পরিমাণ বৃদ্ধিতে আমরা কাজ করছি। পাশাপাশি ঋণ প্রদানের নীতিমালাও শিথিল করা হবে। বলেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল।

তিনি গতকাল মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় বাস্তবায়নাধীন বিভিন্ন যুব উন্নয়ন কার্যক্রম পরিদর্শনকালে এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর ঘোষণার সাথে একাত্মতা ঘোষণা করে প্রতিমন্ত্রী বলেন, ২০৩০ সালের মধ্যে ৩ কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছে সরকার। সরকারের যুব-বান্ধব সহায়তার সুযোগ নিয়ে সফল উদ্যোক্তা হবার জন্য বেকার যুবকদের প্রতি তিনি আহ্বান জানান।

প্রতিমন্ত্রী লৌহজং উপজেলার যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণপ্রাপ্ত বিভিন্ন সফল আত্মকর্মীর খামার পরিদর্শন এবং মতবিনিময় করেন। এসময় যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ফারুক আহমেদ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।