× Banner
সর্বশেষ
নবীগঞ্জ পৌরসভার কানাইপুর মাঠে ত্রয়োদশী তিথিতে ঐতিহ্যবাহী বারুনী মেলা অনুষ্টিত দেশে ধর্ষণ প্রতিরোধ ও বিচার জোরদারে বিশেষ উদ্যোগের সিদ্ধান্ত বেনাপোল পৌরসভার ৫ নং ওয়ার্ডে ৪০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী উপহার দিয়েছেন যুবদল নেতা পিন্টু বিচার বিভাগ শক্তিশালী করতে ইউএনডিপি-নরওয়ের চুক্তি সই বিদ্যালয়ে লটারি পদ্ধতিতে ভর্তি বাতিল করে প্রজ্ঞাপন জারি ঈদ-উল-ফিতর সৌহার্দ্য ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে বাড়তি ভাড়া না থাকায় এবারের ঈদ যাত্রায় মানুষ আনন্দিত -সেতু মন্ত্রী ঈদযাত্রায় ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের তিনজন নিহত পবিত্র শবে কদরের ছুটির দিনেও অফিস করেন প্রধানমন্ত্রী রাজধানী ছাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষ

ডেস্ক

যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ ব্যবসা-বাণিজ্যের দীর্ঘমেয়াদি সুযোগ-সুবিধার প্রস্তাব

Dutta
হালনাগাদ: শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
দীর্ঘমেয়াদি সুযোগ-সুবিধার প্রস্তাব

যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ ব্যবসা-বাণিজ্যের দীর্ঘমেয়াদি সুযোগ-সুবিধা এবং এসব খাতের বিপুল সম্ভাবনা কাজে লাগানোর জন্য মধ্যমেয়াদি পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

শুক্রবার (১ সেপ্টেম্বর) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন যুক্তরাষ্ট্রের একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন ব্যবসায়ী প্রতিনিধিদলের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠক করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।

ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান স্টিভেন কবোস ও রাষ্ট্রদূত অতুল কেশপের নেতৃত্বে জ্বালানি, বিদ্যুৎ, ইক্যুইটি, এভিয়েশন, কৃষি, খাদ্য প্রক্রিয়াকরণ, মেডিকেয়ার এবং অন্যান্য প্রধান খাতের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে গঠিত প্রতিনিধিদলটি চারদিনের সফরে বর্তমানে বাংলাদেশ অবস্থান করছে।

উভয় পক্ষ দুদেশের মধ্যে ব্যবসা-বাণিজ্যের দীর্ঘমেয়াদি সুযোগ-সুবিধা এবং এসব খাতের বিপুল সম্ভাবনা কাজে লাগানোর জন্য মধ্যমেয়াদি পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করেছে। তারা পরবর্তী দুই বছরে বাণিজ্য, বিনিয়োগ ও প্রযুক্তি স্থানান্তরের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। একটি শক্তিশালী উপ-আঞ্চলিক প্রবৃদ্ধির গতিপথ গড়ে তোলাসহ বঙ্গোপসাগরের সুনীল অর্থনীতির সুবিধা কাজে লাগানোর বিষয় নিয়েও বৈঠকে আলোচনা হয়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বৈঠকে উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..