× Banner
সর্বশেষ
নবীগঞ্জ পৌরসভার কানাইপুর মাঠে ত্রয়োদশী তিথিতে ঐতিহ্যবাহী বারুনী মেলা অনুষ্টিত দেশে ধর্ষণ প্রতিরোধ ও বিচার জোরদারে বিশেষ উদ্যোগের সিদ্ধান্ত বেনাপোল পৌরসভার ৫ নং ওয়ার্ডে ৪০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী উপহার দিয়েছেন যুবদল নেতা পিন্টু বিচার বিভাগ শক্তিশালী করতে ইউএনডিপি-নরওয়ের চুক্তি সই বিদ্যালয়ে লটারি পদ্ধতিতে ভর্তি বাতিল করে প্রজ্ঞাপন জারি ঈদ-উল-ফিতর সৌহার্দ্য ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে বাড়তি ভাড়া না থাকায় এবারের ঈদ যাত্রায় মানুষ আনন্দিত -সেতু মন্ত্রী ঈদযাত্রায় ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের তিনজন নিহত পবিত্র শবে কদরের ছুটির দিনেও অফিস করেন প্রধানমন্ত্রী রাজধানী ছাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষ

ডেস্ক রিপোর্টার

যুক্তরাষ্ট্রের হাওয়াই কাউন্টিতে বিদ্যুৎ কোম্পানির বিরুদ্ধে মামলা

Dutta
হালনাগাদ: সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
hawai

ভয়াবহ দাবানলের প্রেক্ষিতে মাউই কাউন্টি হাওয়াইয়ের বিদ্যুৎ কোম্পানির বিরুদ্ধে মামলা করেছে। বিদ্যুৎ সরবরাহ লাইনগুলো বন্ধ থাকলে বিপর্যয় এড়ানো যেত বলে অভিযোগ মাউই কাউন্টির।

মামলার অভিযোগে বলা হয়েছে, হারিকেনের প্রভাবে প্রচণ্ড ঝড়ো বাতাসের সতর্কতা থাকলেও হাওয়াইন ইলেকট্রিক কোম্পানি অবহেলা করে বিদ্যুৎ লাইনগুলো সচল রেখেছিল। এতে আরো বলা হয়, বিদ্যুতের এসব লাইন লাহাইনার আগুনকে আরো দ্রুত, মারাত্মক ও ধ্বংসাত্মক করে তুলেছিল। এ আগুনে পুড়ে ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, চার্চ, স্কুল ও ঐতিহাসিক স্থাপনাসমূহ সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে।

তবে গত ১৪ আগস্ট হাওয়াইন ইলেকট্রিক প্রধান শিলি কিমুরা বিদ্যুৎ লাইন সচল রাখার সিদ্ধান্তের পক্ষে যুক্তি দিয়ে বলেছেন, লাহাইনায় পানি উত্তোলন অব্যাহত রাখতে বিদ্যুতের প্রয়োজন ছিল।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে গত এক শতাব্দীর মধ্যে দৃষ্টিনন্দন হাওয়াইয়ের গত ৮ আগস্টের দাবানল ছিল সবচেয়ে ভয়াবহ। এতে অন্তত ১১৫ জনের প্রাণহানি হয়েছে। পর্যটক শহর লাহাইনায় ১২ হাজার লোকের বসবাস ছিল। শহরটি এখন মানচিত্র থেকে মুছে গেছে।

মাউই দ্বীপ কর্তৃপক্ষ বলছে, দাবানলে যে পরিমাণ ক্ষতি হয়েছে তা কাটিয়ে উঠতে অনেক বছর সময় লাগবে। এছাড়া প্রয়োজন হবে শত শত কোটি ডলারের। এদিকে মাউই কাউন্টির কর্মকর্তারা নিখোঁজ ৩৩৮ জনের নামের একটি তালিকা প্রকাশ করেছে।


এ ক্যটাগরির আরো খবর..