× Banner
সর্বশেষ
বগুড়ায় রেমিট্যান্স সুবিধাভোগীদের নিয়ে ব্র্যাক ব্যাংকের সচেতনতা কর্মসূচি আয়োজন ঝিকরগাছায় সরকারি রাস্তা ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান ESCAP মঞ্চে বাংলাদেশের নেতৃত্বের ছাপ, গুরুত্বপূর্ণ সেশনে সভাপতিত্ব করলেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব মাহবুবুর রহমানের স্মরণসভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে জমকালো আয়োজনে টি-১০ টেপ টেনিস টুর্নামেন্টের উদ্বোধন টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশ-জাপান দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধি সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা – স্বাস্থ্য প্রতিমন্ত্রী সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে সংবর্ধনা দিলো ডিএনসিসি মধুখালীতে শতাধিক কৃষকের অংশগ্রহণে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্লাট

কূটনৈতিক প্রতিবেদক

যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে উচ্ছ্বাস-উদ্বেগের কিছুই নেই বাংলাদেশে

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
যুক্তরাষ্ট্রের নির্বাচন

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে বলছেন, দলটির সুদিন ফিরবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এলে। দলের সভাপতি শেখ হাসিনা প্রতিবেশী দেশ ভারত থেকে চট করে চলে আসবেন। এই আলোচনায় ডালপালা গজিয়েছে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বক্তব্য দেওয়ায়। বাংলাদেশে হিন্দু, খ্রিষ্টান ও অন্য সংখ্যালঘুদের ওপর বর্বর সহিংসতা চালানো হচ্ছে এবং তারা হামলা ও লুটপাটের শিকার হচ্ছেন বলে মন্তব্য করেছেন তিনি।

যুক্তরাষ্ট্রের সাবেক এই প্রেসিডেন্ট এক্সে লিখেন, ‘এটা আমার নজরদারিতে থাকলে ঘটত না। কমলা ও জো (বাইডেন) সারাবিশ্বে এবং আমেরিকায় হিন্দুদের উপেক্ষা করেছেন। তারা ইসরায়েল থেকে ইউক্রেন, এমনকি আমাদের দক্ষিণ সীমান্ত পর্যন্ত বিপর্যয় এনেছেন। কিন্তু আমরা আমেরিকাকে আবার শক্তিশালী করব এবং শক্তির মাধ্যমে শান্তি ফিরিয়ে আনব।’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বন্ধু হিসেবে বর্ণনা করে তিনি লিখেন, ‘আমরা হিন্দু আমেরিকানদেরও কট্টরপন্থি বামপন্থিদের ধর্মবিরোধী এজেন্ডা থেকে রক্ষা করব। আমরা আপনার স্বাধীনতার জন্য লড়াই করব। আমার প্রশাসনের অধীনে আমরা ভারত ও আমার ভালো বন্ধু মোদির সঙ্গে আমাদের মহান অংশীদারিত্বকে আরও শক্তিশালী করব।’

যুক্তরাষ্ট্রে ক্ষমতার পরিবর্তন পুরো বিশ্বে কমবেশি প্রভাব ফেলে। নির্বাচনে বিজয়ী হয়ে ডোনাল্ড ট্রাম্প আবার ক্ষমতায় এলে বিশ্ব ব্যবস্থায় কী পরিবর্তন আসতে পারে, তা নিয়ে চলছে আলোচনা ও বিশ্লেষণ। বাংলাদেশেও অফিস-আদালত থেকে শুরু করে চায়ের দোকানে আলোচনার অন্যতম বিষয় যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন। রায় ট্রাম্পের পক্ষে গেলে এ দেশের রাজনীতিতে বিরূপ প্রভাব পড়তে পারে– এমন আশঙ্কা করেন অনেকে। তবে বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে অভ্যন্তরীণ রাজনীতির ওপর, অন্য দেশের প্রভাবে নয়। অন্য দেশের ভোট নিয়ে এখানে উদ্বেগ বা উচ্ছ্বাসের কিছু নেই।

উল্লেখ্য, এর আগে ২০১৬ সালে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে যখন রিপাবলিকানরা ক্ষমতায় এসেছিল, তখন বিদেশ প্রশ্নে নীতিতে পরিবর্তন এনেছিল দেশটি। বিশেষ করে আগে বিশ্বে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং মানবাধিকার রক্ষা নিয়ে যুক্তরাষ্ট্র সোচ্চার ছিল। ট্রাম্প ক্ষমতায় আসার পর তার মূল লক্ষ্য হয়ে ওঠে সে দেশের অর্থনীতি শক্তিশালী করা। তখন বিশ্বের অনেক বিষয় থেকে নিজেদের গুটিয়ে নেয় যুক্তরাষ্ট্র। ২০২০ সালে জো বাইডেনের নেতৃত্বে ডেমোক্র্যাটরা ক্ষমতায় এলে আবারও বিশ্বে গণতন্ত্র, মানবাধিকার ও শ্রম অধিকার নিশ্চিত করার বিষয়ে জোর দেওয়া হয়।

বিশ্লেষকরা বলছেন, ডেমোক্র্যাট বা রিপাবলিকান– যে দলই ক্ষমতায় আসুক, বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে ইউক্রেন-রাশিয়া ও ইসরায়েল-মধ্যপ্রাচ্য যুদ্ধ। তাদের মতে, বাংলাদেশে একটি বড় রাজনৈতিক পরিবর্তন এসেছে। এখানকার রাজনৈতিক দলগুলোও এই বাস্তবতা মেনে নিয়েছে। তারা পুরোনো ধারার রাজনৈতিক চর্চা থেকে বের হওয়ার চেষ্টায় রয়েছে। এ দেশের রাজনীতির গতিপথ ঠিক করবে জনগণ ও রাজনৈতিক দল।


এ ক্যটাগরির আরো খবর..