× Banner
সর্বশেষ
গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে, অতীতের মতো সংবাদ নিয়ন্ত্রণের মানসিকতা সরকারের নেই – তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী নতুনধারার ‘কেমন বাজেট চাই’ শীর্ষক গোলটেবিল অনুষ্ঠিত নৌপরিবহন মন্ত্রণালয় কর্তৃক দৌলতদিয়া ঘাটে বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনার তদন্তে কমিটি গঠন সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহারে রাজনৈতিক পরিবেশের ক্ষতি হচ্ছে – মির্জা ফখরুল লালমনিরহাট সীমান্তে ৩৩ জনকে পুশইনচেষ্টা বিএসএফের, সতর্ক অবস্থানে বিজিবি সারা দেশে হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বেনাপোলে বিজিবির অভিযানে প্রায় ৩২ লক্ষ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক  প্রধানমন্ত্রীর নির্দেশ গণমাধ্যম থাকবে স্বাধীন – ইয়াসের খান চৌধুরী জলবায়ু সংকট মোকাবেলায় চলচ্চিত্রের শক্তিকে কাজে লাগানোর আহ্বান তথ্যমন্ত্রীর

যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ অ্যান্থনি ব্লিনকেনের

Kishori
হালনাগাদ: বুধবার, ২৭ জানুয়ারী, ২০২১
পররাষ্ট্রমন্ত্রী ব্লিনকেন

যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে অ্যান্থনি ব্লিনকেনের নিয়োগ আনুষ্ঠানিকভাবে অনুমোদন পেয়েছে।

মঙ্গলবার ২৬ জানুয়ারি মার্কিন কংগ্রেসের ‍উচ্চকক্ষ সিনেটে এক ভোটাভুটিতে অনেক বড় ব্যবধানে তার নিয়োগকে অনুমোদন দেয়া হয়।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতাগ্রহণ করেন জো বাইডেন। ক্ষমতাগ্রহণের এক সপ্তাহ পর এই নিয়ে চতুর্থ কোনও মন্ত্রীর নিয়োগ অনুমোদন দিলো সিনেট। সিনেটের ভোটাভুটিতে ব্লিনকেনের পক্ষে ৭৮টি ও বিপক্ষে ২২টি ভোট পড়ে।

জ্যেষ্ঠ রিপাবলিকান সদস্য জ্যামস রিস বলেন, ‘রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্কিত বিষয়াবলিতে মি. ব্লিনকেনের দীর্ঘ ইতিহাস ও ঐতিহ্য আছে।’

ব্লিনকেন এর আগে ওবামা প্রশাসনে উপ-পররাষ্ট্রমন্ত্রী এবং উপ-জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। এমনকি বাইডেন সিনেটর এবং ভাইস প্রেসিডেন্ট থাকাবস্থায় তাঁর সঙ্গে ব্যক্তিগতভাবে কাজ করেছেন ব্লিনকেন।

এর আগে হেইন্স, অস্টিন এবং ইয়েলেনকে নিয়োগ দিয়ে ইতিহাস ‍সৃষ্টি করেছেন বাইডেন। কারণ হেইন্স হচ্ছেন ন্যাশনাল ইন্টিলিজেন্সের প্রথম নারী পরিচালক। আর অস্টিন হচ্ছেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ প্রতিরক্ষামন্ত্রী। এছাড়া ইয়েলেন হচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রথম নারী অর্থমন্ত্রী।


এ ক্যটাগরির আরো খবর..