× Banner
সর্বশেষ
প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা জারি বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে আনুষ্ঠানিক প্রটোকল নির্ধারণ সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি গড়ে তুলবো -এস এম জিলানী বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার ভিত্তি তৈরি করেছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

যারা আমাদের বাড়িতে যাতায়াত করতো, তারাই বঙ্গবন্ধুকে সপরিবারে খুন করে: প্রধানমন্ত্রী

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৬ আগস্ট, ২০১৯

যারা আমাদের বাড়িতে যাতায়াত করতো, তারাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে খুন করে। বলেছেন, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

আজ শুক্রবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, যারা এদেশের স্বাধীনতা চায়নি, বাংলা ভাষায় এ দেশের মানুষ কথা বলুক তা চায়নি; তারাই পঁচাত্তর সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে। বঙ্গবন্ধুকে হত্যা করে পঁচাত্তরের পরে স্বাধীনতা বিরোধীরা ক্ষমতায় এসে দেশকে পেছনের দিকে নিয়ে যায়। যারা নীতি-আদর্শ নিয়ে রাজনীতি করে তারা ক্ষমতায় থাকলে দেশ এগিয়ে যায়। আর স্বাধীনতা বিরোধীরা ক্ষমতায় এলে দেশ পিছিয়ে যায়।

শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে এ দেশের মানুষ স্বাধীনতা ছিনিয়ে আনে। দেশ স্বাধীনের পর মাত্র সাড়ে তিন বছর সময় পেয়েছিলেন বঙ্গবন্ধু। সেই সাড়ে তিন বছরে প্রায় ধ্বংসস্তুপের সামনে দাঁড়িয়ে তিন কোটি ঘরহীন মানুষের আশ্রয় দিয়েছিলেন।

এসময় তিনি বলেন, আওয়ামী লীগের ক্ষমতা গ্রহণের কারণে উন্নয়নের সকল পরিসংখানে পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ। ১৫ আগস্ট কেবল একটি পরিবারের উপর আঘাত ছিল না, এটি ছিল স্বাধীনতা বিরোধীদের প্রতিশোধ, ক্ষমতা ফিরিয়ে আসার ষড়যন্ত্র।


এ ক্যটাগরির আরো খবর..