ঈদকে সামনে রেখে যাত্রী পরিবহন নিয়ন্ত্রনে কুড়িগ্রাম পুলিশ সুপারের কঠোর পদক্ষেপ

ঈদকে সামনে রেখে যাত্রী পরিবহন নিয়ন্ত্রনে কুড়িগ্রাম পুলিশ সুপারের কঠোর পদক্ষেপ
রতি কান্ত রায়, কুড়িগ্রাম প্রতিনিধি:  ঈদকে সামনে রেখে যাত্রী পরিবহন নিয়ন্ত্রনে কুড়িগ্রামে কঠোর পদক্ষেপ গ্রহন করার কথা জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম।
ঢাকা,চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলা থেকে প্রতি ঈদে কয়েক লক্ষাধিক মানুষ পরিবার পরিজনসহ নিজ বাড়ীতে আসে। বর্তমান করোনা পরিস্থিতিতে যে যেখানে অবস্থান করছেন তারা তাদের পরিবার পরিজন নিয়ে সেখানেই ঈদ করার কথা বলা হয়েছে। মানুষদের যাতায়াত ও চলাফেরা শিথিল হলেও গনপরিবহন বন্ধ রয়েছে। পূর্বের মত মানুষজন ঘরমুখো হতে শুরু করলে করোনা পরিস্থিতি ভয়াবহ রুপ নিবে এমনটাই মনে করছেন বিশ্লেষকরা।
কুড়িগ্রাম বাসীকে নিরাপদে রাখতে জেলা পুলিশ ইতিমধ্যে জেলার বিভিন্ন পয়েন্টে প্রায় ২০টি পুলিশী চেকপোস্টে স্থাপন করা হয়েছে।এসব চেকপোস্টে অন্য জেলা থেকে আগত মাইক্রো, পিকআপ ভ্যান, প্রাইভেট কার এবং ট্রাকগুলোকে তল্লাশী সহ জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আইন অমান্য করার অপরাধেও মামলা দিচ্ছে পুলিশ।
পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম জানান,পুলিশী চেকপোস্ট গুলোতে দায়িত্বরত পুলিশ সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।অযথা বিভিন্ন অজুহাতে ঢাকা থেকে এসে আইন ভাঙবেন না।ঈদের আগে গণপরিবহন ঠেকাতে এখন থেকে আরো কঠোর অবস্থানে যাচ্ছে পুলিশ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।