যাত্রীবাহী বাসের ধাক্কায় ঝিনাইদহ শৈলকুপায় মোটর সাইকেল আরোহী নিহত

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ॥ ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বকশিপুর নামক স্থানে বাসের ধাক্কায় বিভাশ বিশ্বাস (১৭) নামের এক যুবক নিহত হয়েছে।

শনিবার সন্ধ্যায় শৈলকুপা-হাটফাজিলপুর সড়কের ওই স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত বিভাশ বিশ্বাস শৈলকুপা উপজেলার স্বরূপনগর গ্রামের বাবু বিশ্বাসের ছেলে।

শৈলকুপা থানার ওসি বজলুর রহমান জানান, সন্ধ্যায় শৈলকুপা থেকে বাড়ি ফিরছিল বিভাশ বিশ্বাস। এসময় ঘটনাস্থলে পৌঁছালে হাটফাজিলপুর থেকে শৈলকুপাগামী একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এতে বিভাশ গুরুতর আহত হয়। সেখান থেকে তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। এ ঘটনায় বাসের চালক ও বাসটি আটক করেছে পুলিশ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Biswajit Shil
লেখক / প্রতিবেদক

Biswajit Shil

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।