× Banner
সর্বশেষ
কুড়িগ্রামে নানা আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত  মার্কিন প্রেসিডেন্ট যুদ্ধ বিরতি চাইলেও মোক্ষম জবাব দিতে চায় ইরান সামুদ্রিক ও মিঠাপানি মাছ চাষে জলবায়ুর প্রভাব নিয়ে সার্ক কৃষি কেন্দ্রের ওয়েবিনার নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ -বাণিজ্যমন্ত্রী মাদারীপুরে অবৈধভাবে বালু উত্তোলনে পুলিশের অভিযান, নদে ঝাপ দিয়ে পালালো তিন ড্রেজার ব্যবসায়ী, থানায় মামলা হতদরিদ্র মানুষের সেবার জন্যই ফ্যামিলি কার্ড -পার্বত্যমন্ত্রী দুর্নীতি থেকে বাচঁতে দুর্নীতির আশ্রয় নিচ্ছেন পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী আলতাফুজ্জামান নড়াইলে সহকারি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনে পক্ষপাতিত্বের অভিযোগ মাদারীপুরে দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষ: নিহত ১, রণক্ষেত্র নতুন মাদারীপুর জাবিসাসের ‘পাঁতানো নির্বাচন’ স্থগিতের দাবি, উপাচার্যকে চার সদস্যের চিঠি

যাত্রাবাড়ী থানার ৫ পুলিশের বিরুদ্ধে মামলা

admin
হালনাগাদ: বুধবার, ২০ জানুয়ারী, ২০১৬

স্টাফ রিপোর্টার: যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনি শংকর করসহ পাঁচ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনে মামলা করেছেন এক নারী।

বুধবার দুপুরে ঢাকা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এ মামলাটি করেন শিরিন শারমিন শিলা নামের এক নারী। গত বছরের ৩ ডিসেম্বর যাত্রাবাড়ী থানার উত্তর কুতুবখালীর একটি বাসায় তাকে শ্লীলতাহানি করা হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন।

যাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে তারা হলেন- যাত্রাবাড়ী থানার ওসি অবনি শংকর কর, যাত্রাবাড়ী থানার দুই এসআই জসিম ও জামান, যাত্রাবাড়ী থানার পুলিশ কর্মকর্তা দেবাশীষ ও মুগদা থানার এসআই আবদুল কাদের।

বিচারক শফিউল আজম ওই নারীর অভিযোগ আমলে নিয়ে আংশিক শুনানি করেছেন। বাকি অংশ শুনানির জন্য আগামীকাল বৃহস্পতিবার দিন ধার্য করেছেন। পূর্ণাঙ্গ শুনানি শেষে আদেশ দেবেন আদালত।

 


এ ক্যটাগরির আরো খবর..