× Banner
সর্বশেষ
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ ত্রাণ বিতরণের পাশাপাশি সরকার পুনর্বাসনের দিকে জোর দিচ্ছে – ত্রাণমন্ত্রী মৎস্য ও প্রাণিসম্পদ খাতে উদ্যোক্তাদের তালিকা প্রণয়ন করা হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী দায়িত্ববোধ-সচেতনতা তৈরি করা গেলে পরিচ্ছন্ন শহর গড়ে তোলা যাবে – স্থানীয় সরকার মন্ত্রী প্রযুক্তির অপব্যবহারে মানবপাচার-চোরাচালান, কড়া বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর রথযাত্রা উৎসব শুরু কাল বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় ফ্রান্স – রাষ্ট্রদূত দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে – প্রধানমন্ত্রী কানাডার সঙ্গে প্রাণিসম্পদ-খাদ্য নিরাপত্তা সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ প্রাইভেট পড়ানোর বকেয়া টাকা চাওয়ায় শিক্ষিকা সিঁথি সীমিতার মাথায় ১০ কোপ

যাজক হত্যাচেষ্টার সন্দেহে আটক এক শিবিরকর্মী

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০১৫

পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে বাসায় ঢুকে চার্চের যাজক হত্যাচেষ্টায় জড়িত সন্দেহে গ্রেপ্তার হয়েছে এক শিবিরকর্মী। কিন্তু ঘটনার চারদিন পরেও হামলার কারণ জানায়নি পুলিশ। গ্রেপ্তারও করা যায়নি আর কাউকে। অন্যদিকে এখনো নিরাপত্তাহীনতায় ভুগছে যাজকের পরিবার।

ব্যাপটিস্ট মিশনের ফেইথ বাইবেল চার্চের যাজক লুক সরকার সোমবার ঘুম থেকে উঠে প্রার্থনায় বসেছিলেন। এ সময় বাইবেলের বাণী শোনার কথা বলে বাসায় ঢোকে তিন যুবক। একপর্যায়ে তারা লুক সরকারের গলায় ছুরি চালিয়ে হত্যার চেষ্টা চালায়। কিন্তু প্রতিবেশিরা এগিয়ে আসায় ব্যর্থ হয় হামলাকারীরা, মোটরসাইকেল ফেলে পালিয়ে যায় তিন যুবক। ধর্মীয় কারণেই এ হামলা হয়েছে বলে মনে করছেন লুক সরকার। ঘটনার পর থেকেই আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছে পুরো পরিবার।

পুলিশের দাবি গ্রেপ্তার করা শিবিরকর্মী ওবায়দুর রহমানের কাছ থেকে বেশকিছু তথ্য পাওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে এ ব্যাপারে বিস্তারিত আর কিছু বলতে রাজি নয় পুলিশ। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে রাজশাহী সিআইডির একটি দল।


এ ক্যটাগরির আরো খবর..