× Banner
সর্বশেষ
আগামী এক বছরের মধ্যে গন্ধর্বপুর পানি শোধনাগার প্লান্ট প্রকল্প সমাপ্তের নির্দেশ ২৬ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে ২০২৭ সালের হজযাত্রী নিবন্ধন মালয়শিয়ায় প্রবাসী বাংলাদেশি কর্মীদের অংশগ্রহণে চিত্ত বিনোদন ও ঈদ পুনর্মিলনীর আয়োজন মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারি কমিশনার(ভূমি) এর সাথে মতবিনিময় সভা ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন আকস্মিক অফিস পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী, নির্ধারিত সময়ে ৮ জনের মধ্যে অনুপস্থিত ৬ মন্ত্রিপরিষদ বিভাগে বাজেট সংক্রান্ত সভা অনুষ্ঠিত, ছিলেন প্রধানমন্ত্রী বাংলাদেশের ওষুধ রফতানি হচ্ছে ১৪০ দেশে – স্বাস্থ্যমন্ত্রী বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের ইসরাইলকে লক্ষ্য করে ফের হামলা ইরানের

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল

যশোর-১, (শার্শা)’য় নৌকার প্রার্থী শেখ আফিল উদ্দিন জয়ী

Kishori
হালনাগাদ: রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
শেখ আফিল উদ্দিন জয়ী

যশোর-১, (শার্শা) আসনে আওয়ামী লীগের নৌকা প্রতিকের প্রার্থী শেখ আফিল উদ্দিন ১ লাখ ৫ হাজার ৪৬৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন।
তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম লিটন পেয়েছেন ১৯ হাজার ৪৭৭ ভোট এবং জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের আক্তারুজ্জামান পেয়েছেন ১ হাজার ৯০৮ ভোট।
ব্যাপক উৎসব মূখর পরিবেশের মধ্যে দিয়ে কোন অপ্রীতিকর ঘটনা ছাড়ায় ভোট গ্রহণ শেষে রবিবার (০৭ জানুয়ারি)  রাত ৯ টায় শার্শা উপজেলা নির্বাহী অফিসার ও রিটার্নিং অফিসার নয়ন কুমার রাজবংশী আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন।
এ আসনে ১০২টি ভোট কেন্দ্রে ৬৬১টি কক্ষে ভোটগ্রহণ হয়েছে। এর মধ্যে পুরুষ কক্ষ ৩১৭টি ও মহিলা কক্ষ ৩৪৪টি। আসনটিতে মোট ভোটার ২ লাখ ৯৪ হাজার ৬৯২ জন। পুরুষ ভোটার ১ লাখ ৪৭ হাজার ৫৭৬ জন, মহিলা ভোটার ১ লাখ ৪৭ হাজার ১১৪ জন এবং হিজড়া ভোটার ২ জন।


এ ক্যটাগরির আরো খবর..