× Banner
সর্বশেষ
শার্শা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহারিয়ার মাহমুদকে অপসারণের দাবিতে মানববন্ধন ফরিদপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বর্ণ ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু প্রাথমিক বিদ্যালয়ে এই মুহূর্তে অনলাইন ক্লাসের পরিকল্পনা নেই -ববি হাজ্জাজ উলাশী খাল পুনঃখননে তারেক রহমানের আগমন: শার্শায় প্রস্তুতি জোরদার কোটালীপাড়ায় অবৈধভাবে দখলকৃত খাল উদ্ধার চাঁদাবাজদের ধরতে অফিসের গেটে তালা মেরে মাদারীপুর রেজিস্ট্রার অফিসে সংসদ সদস্যর অভিযান খেলাধুলার মাধ্যমেই সকল ভেদাভেদ ভুলে সকলকে ঐক্যবদ্ধ করা হবে -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাটকা সংরক্ষণ সপ্তাহ ৭-১৩ এপ্রিল, ইলিশ বাড়াতে সমন্বিত উদ্যোগ জরুরি -মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী পাকিস্তান-বাংলাদেশ ‘নলেজ করিডোর’ উদ্যোগে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর গুরুত্বারোপ নড়াইলে বীর মুক্তিযোদ্ধা কৃষ্ণপদ আর্চয্যকে কুপিয়ে ও পিটিয়ে জখম

যশোর-১ আসনে আ’লীগের শেখ আফিল উদ্দিন জয়ী

admin
হালনাগাদ: সোমবার, ৩১ ডিসেম্বর, ২০১৮

স্টাফ রিপোর্টার বেনাপোলঃবেনাপোল (যশোর): যশোর-১ (শার্শা) আসনে আওয়ামী লীগের প্রার্থী শেখ আফিল উদ্দিন ২ লাখ ১১ হাজার ৪৪৩ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি পেয়েছেন ৪ হাজার ৯৮১ ভোট।
রোববার (৩০ ডিসেম্বর) রাত ৯ টায় শার্শা উপজেলা রিটার্নিং অফিসার পুলক কুমার মন্ডল আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফলে, বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রার্থী বকতিয়ার হোসেন হাতপাখা প্রতীক নিয়ে ১ হাজার ৩৩০ ভোট পেয়েছেন। আর জাকের পার্টির সাজেদুর রহমান ডাবলু গোলাপ ফুল প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ১৭৭ ভোট।
অন্যদিকে, অনিয়মের অভিযোগ তুলে সোমবার দুপুরে যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ভোট বর্জন ঘোষণা দেন ধানের শীষ প্রতীকের প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি। একইসঙ্গে তিনি পুনঃনির্বাচনের দাবি জানান।
যশোর-১ আসনে মোট ভোটার ২ লাখ ৬৩ হাজার ৬৮৮ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩১ হাজার ৫৩৩ জন ও নারী ভোটার ১ লাখ ৩২ হাজার ১৫৫ জন।


এ ক্যটাগরির আরো খবর..