ইতালির ভুয়া নুলস্তা দেখিয়ে প্রতারণা, গ্রেফতার -১

ইতালির ভুয়া নুলস্তা দেখিয়ে প্রতারণা, গ্রেফতার -১
ইতালীর ভুয়া নুলস্তা দেখিয়ে মাদারীপুরের ডাসারে প্রায় কোটি টাকা হাতিয়ে নেয়ার ঘটনায় মামলা দায়ের করেছে, ভূক্তভোগী পরিবার। পরে অভিযান চালিয়ে পলাতক অবস্থায় তানজিল আহম্মেদ-(৩৭) নামে একজন নারীকে গ্রেফতার করেছেন থানা পুলিশ।
আজ রবিবার রাতে ডাসার থানার এসআই সুবীর সুত্রধর সঙ্গীয় ফোর্সনিয়ে অভিযান চালিয়ে ঢাকার কলাবাগানের একটি বাসা থেকে ওই নারীকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত তানজিল আহম্মেদ কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার শ্রীমস্তপুর গ্রামের মিজানুজ্জামানের স্ত্রী।
এ ব্যাপারে ডাসার থানার এস.আই মো. আজাদ হোসেন বলেন, গ্রেফতারকৃত তানজিল আহম্মেদ ও তার স্বামী জার্মান প্রবাসী মিজানুজ্জামানের বিরুদ্ধে ইতালীর ভূয়া নুলস্তা দেখিয়ে ৮২ লাখ ৩৫ হাজার টাকা হাতিয়ে নেয়ার ঘটনা থানায় একটি মামলা হয়েছে। তাই তানজিল আহম্মেদকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।