× Banner
সর্বশেষ
আইনমন্ত্রীর সাথে সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সাক্ষাৎ আন্তর্জাতিক সামুদ্রিক দায়বদ্ধতা কনভেনশনে বাংলাদেশের যোগদান বিগত আওয়ামী সরকারের অধিকাংশ প্রকল্পে ব্যক্তিগত ও গোষ্ঠীগত স্বার্থই প্রাধান্য পেয়েছে -বিদ্যুৎমন্ত্রী কোটালীপাড়ায় ইয়াবা সেবন করায় এক যুবককে ৬ মাসের কারাদণ্ড প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে আইওএম বাংলাদেশের চিফ অব মিশনের বৈঠক শ্যামনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ব্যাংকিং ও আর্থিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে দেশকে ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে -অর্থমন্ত্রী নারী ক্রিকেট দল থেকে বাদ পড়ায় আত্মহত্যার চেষ্টা মান্দায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত টানা দুইদিন এই ৪ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে

টিচার্চ ট্রেনিং যাওয়ার সময় একসাথে ৪ শিক্ষক ও চালকের মৃত্যু

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ২৪ জুন, ২০২২
টিচার্চ ট্রেনিং

টিচার্চ ট্রেনিং যাওয়ার সময় নওগাঁ-রাজশাহী মহাসড়কের বলিহার এলাকার বাবতলি মোড়ে ট্রাকচাপায় সিএনজি অটোরিকশায় থাকা ৪ শিক্ষকসহ ৫ জন নিহত হয়েছেন।

আজ শুক্রবার (২৪ জুন) ভোরে এ ঘটনা ঘটে। তাদের মধ্যে চারজন পুরুষ ও একজন নারী।

নিহতরা হলেন- মো. দেলোয়ার হোসেন (৪৭), মো. মকবুল হোসেন (৫৮), মো. লেনিন (২৭), জান্নাতুল (৩৫)। তারা চারজন শিক্ষক। আর অন্যজন হলেন সিএনজি চালক মো. সেলিম (৪৫)।

স্থানীয়রা জানান, জেলার নিয়ামতপুর উপজেলা থেকে অটোরিকশাযোগে নওগাঁ টিচার্চ ট্রেনিং সেন্টারে যাচ্ছিলেন কয়েকজন শিক্ষক। পথে নওগাঁ থেকে একটি ট্রাকের ধাক্কায় দুমড়ে-মুচড়ে যায় অটোরিকশাটি। ঘটনাস্থলে তিন শিক্ষক মারা যান। হাসপাতালে নেওয়ার পথে আরও ২ জন মারা গেছেন। আহত হয়েছেন কয়েকজন। তাদের মধ্যে নুরজাহান নামে এক যাত্রীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ করছেন।

নওগাঁ সদর থানার ওসি রাজিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এ বিষয়ে বিস্তারিত পরে জানা যাবে।


এ ক্যটাগরির আরো খবর..