× Banner
সর্বশেষ
কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়ায় রাতের আধারে মসজিদের পুকুরের দুই লক্ষাধিক টাকার মাছ চুরি ই-সিগারেট নিষিদ্ধের ধারা বাতিল: জনস্বাস্থ্য বিপন্ন, তরুণ প্রজন্ম হুমকিতে কৃষক-ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি দেখা হবে না- পানিসম্পদ প্রতিমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফোরাতুন নাহার প্যারিস  নতুন প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে -সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী

নিউজ ডেক্স

যশোর থেকে বিদেশে রফতানি হচ্ছে নিরাপদ ও বালাইমুক্ত বাধাকপি

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২
যশোর থেকে বিদেশে রফতানি হচ্ছে নিরাপদ ও বালাইমুক্ত বাধাকপি

স্টাফ রিপোর্টার, যশোর : যশোর থেকে বিদেশে রফতানি হচ্ছে নিরাপদ ও বালাইমুক্ত বাধাকপি। বৃহষ্পতিবার এ রফতানি কার্যক্রমের উদ্বোধন করেছেন জেলা কৃষি সম্প্রষারণ কর্মকর্তা বাদল চন্দ্র।

করোনার এ বিপর্যয়কালে ভালো দামে বিদেশে সবজি রফতানি করতে পারায় খুশি কৃষকরা। আর এ উদ্যোগ কৃষকদের উৎপাদন বৃদ্ধিতে উৎসাহ বাড়ানোর পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছে কৃষি বিভাগ।

যশোর জেলায় প্রতিবছর প্রায় ১৬ হাজার হেক্টর জমিতে শীতকালীন সবজির চাষ হয়। এ বছর ঘুর্ণিঝড় জাওয়াদের প্রভাবে প্রবল বৃষ্টি হওয়ায় ব্যাপক ক্ষতির শিকার হয়েছেন এ অঞ্চলের চাষীরা। তারপরও যে সবজি ক্ষেতে আছে তা থেকে দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রফতানির উদ্যোগ নেয়া হয়েছে। কৃষি বিভাগের তত্ত্বাবধানে বেসরকারি সংস্থা জাগরনী চক্র ফাউন্ডেশন ও সলিডরেটির উদ্যোগে এ রফতানি কার্যক্রম শুরু হয়েছে। কৃষকদের দাবি যে সময়ে সবজির দাম কমে যায় ঠিক সেসময় সবজি বিদেশে রফতানি করতে পেরে তারা লাভবান হচ্ছেন।
সালাম শেখ নামে এক চাষী বলেন, শীতকালে বিভিন্ন ধরণের সবজি আবাদ করি। এ বছর বৃষ্টিপাতের কারণে সবজির উৎপাদন কম।

তাছাড়া এখন সবজির মূল্যও কমে গেছে। এখন আড়াই কেজির একটি বাধাকপি মাত্র ৫টাকায় বিক্রি হচ্ছে। সেখানে রফতানিকারকরা আমাদের কাছ থেকে প্রতি পিচ বাধাকপি ১০ টাকা দরে কিনছে। এতে আমরা লাভবান হচ্ছি। আব্দুর রশিদ নামে অপর এক চাষী বলেন, যেসময় বাধাকপি ফেলে দিতে হয় বা গরুতে খায় ঠিক সেসময় রফতানির সুযোগ তৈরি হয়েছে। এতে করে আমাদের আয় বেড়েছ। দামও ভালো পাচ্ছি। বাধাকপির মত অন্যান্য সবজি রফতানি শুরু হলে কৃষকরা আরো লাভবান হবে।

শাজাহান আলী নামে এক কৃষক বলেন, আমাদের গ্রামের ২৩০জন কৃষক বাধাকপি রফতানির জন্য চুক্তিবদ্ধ হয়েছিলো। কিন্তু বৃষ্টির কারণে অনেকে ক্ষেত নষ্ট হয়েছে। এ বছর ১৩০জন মত বাধাকপি দিতে পারছে। আমাদের ১৫শ’ টন বাধাকপি দিতে হবে। আশা করছি সময়মত সবটাই দিতে পারেবা।

বিদেশের বাজারে সবজির ব্যাপক চাহিদা থাকায় চাষী পর্যায় থেকে সবজি সংগ্রহ করে বিদেশে পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন রফতানিকারকরা। থিংক্স টু সাপ্লাই এর কর্মকর্তা কাজল বখতিয়ার বলেন, গত বছর আমরা ৬শ’ টন বাধাকপি মালয়েশিয়া ও সিংগাপুরে পাঠিয়েছিলাম। আমাদের দেশের সবজির মান ভালো হওয়ায় এ বছর চাহিদা বেশি। কেবল আমাদের প্রতিষ্ঠানের ১ হাজার টন বাধাকপির অর্ডার আছে। বাধাকপির পাশাপাশি অন্যান্য সবজি রফতানিরও প্রচেষ্টা চলছে।

এদিকে জেলা কৃষি কৃষি সম্প্রষারণ অধিদপ্তরের উপ-পরিচালক বাদল চন্দ্র বলেন, রফতানির এ উদ্যোগ কৃষকদের উৎপাদন বৃদ্ধিতে উৎসাহ বাড়ানোর পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে করোনাকালে সবজি উৎপাদন ও বাজারজাত নিয়ে কৃষকরা বেশ পেরেশানিতে ছিলেন। তাছাড়া আবহাওয়া জনিত কারণেও ক্ষতির শিকার হয়েছেন তারা। অসমেয় ভালো দামে সবজি বিক্রি হওয়ায় তারা কিছুটা হলেও ক্ষতি পুষিয়ে নিতে পারবেন।

প্রসঙ্গত, ২০১৮ সাল থেকে যশোর জেলার বিভিন্ন ধরণের সবজি বিদেশে রফতানি শুরু হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..