× Banner
সর্বশেষ
জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র কৌশলগত সমঝোতা সই বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৫০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার সংস্কৃতি কর্মীদের জন্য বিশেষ কল্যাণ কার্ড চালুর উদ্যোগ গ্রহণ করা হবে – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী শার্শায় ডিবির অভিযানে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী আটক শান্তি প্রতিষ্ঠা, টেকসই উন্নয়ন ও বহুপাক্ষিক সহযোগিতায় বাংলাদেশের অঙ্গীকার  আজ শুক্রবার (১৫ মে) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শুক্রবার (১৫ মে ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর সভা জাতীয় ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণে সরকারের ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ফরিদপুরে লিচু চুরিতে বাধা, বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ; এলাকায় হামলা-ভাঙচুর

যশোরে হোটেল শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ অনুষ্টিত

admin
হালনাগাদ: বুধবার, ৪ নভেম্বর, ২০১৫

যশোর প্রতিনিধি:

রাজধানীতে ঘরোয়া হোটেলের গ্লাসবয় রিয়াদকে অমানবিক নির্যাতনের পর গুলি করে হত্যার প্রতিবাদে বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিস্টি বেকারী শ্রমিক ইউনিয়ন মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় যশোর শহরে বিক্ষোভ সমাবেশ করেছে। দেশব্যাপি  কর্মসূচির অংশ হিসেবে সংগঠনের জেলা শাখা বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিস্টি বেকারী শ্রমিক ইউনিয়ন যশোর জেলা শাখা জেলা কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে।

মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণকালে চৌরাস্তা, দড়াটানা ও পাইপপট্টি মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়। পথসভাগুলোতে বক্তব্য রাখেন জেলা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাইজেল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল পারভেজ বুলু, সাংগঠনিক সম্পাদক আইয়ুব হোসেন ও শ্রমিকনেতা ওয়াসিম হোসেন। তারা বলেন, ‘দেশে আইনের শাসন না থাকায় একের পর এক খুন-গুমসহ নৈরাজ্যিক পরিস্থিতি সৃষ্টি হয়েছে।’ বক্তারা রিয়াদের খুনি হোটেল মালিক সোহেলকে অবিলম্বে গ্রেফতার করে বিচারের দাবি জানান।


এ ক্যটাগরির আরো খবর..