× Banner
সর্বশেষ
চিকিৎসকের নেতিবাচক প্রভাব জাতি ধ্বংসের মুখে পড়বে -স্বাস্থ্যমন্ত্রী স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক জনবান্ধব ও সংস্কারমুখী পুলিশ বাহিনী গড়তে নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহবান স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজ আর নেই কোটালীপাড়ায় মাদক প্রতিরোধে মানববন্ধন ত্রয়োদশ সংসদ কমিটির প্রথম বৈঠক আজ নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে তেলের ডিপোতে বিজিবি মোতায়েন জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপিত মাদারীপুরে পেঁয়াজের বাম্পার ফলন: ‘কালো সোনা’ ঘিরে স্বপ্ন বুনছেন কৃষকেরা ভারত থেকে ২ নারীকে বেনাপোল চেকপোস্ট দিয়ে ফেরত

যশোরে স্কুল ছাত্রের লাশ উদ্ধার

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০১৬

যশোর অফিস
যশোর নূতন উপশহর সাত নম্বর সেক্টর থেকে শাহাজাহান হোসেন (৯) নামে এক শিশুর লাশ উদ্ধার হয়েছে। সে দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল। এলাকাবাসী বলছেন, বাড়ির ভিতর থেকে বৃহস্পতিবার বেলা পৌনে একটার দিকে গলায় গামছা পেঁচানো অবস্থায় তারা শিশুটিকে উদ্ধার করে জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে আনেন। কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহ আল মামুন  জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

 
শিশুটির পরিবার থেকে বলা হয়েছে, স্কুলের বার্ষিক পরীায় ফেল করায় বাড়িতে এসে সে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করে। তবে পুলিশ বলছে, শিশুটিকে এলাকাবাসী বাড়ি থেকে শোয়া অবস্থায় উদ্ধার করেছে। এ সময় বাড়িতে পরিবারের কেউ ছিলেন না। তাই বিষয়টি হত্যা না আত্মহত্যা, তা তদন্ত করে দেখা হবে।
কোতয়ালী থানার এসআই আমিনুর রহমান জানান, নিহত শাহাজানের লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য তার পরিবার আবেদন করেছে ।
নিহত শাহজাহান নূতন উপশহর সাত নম্বর সেক্টরের আজিবর রহমানের ছেলে ও স্থানীয় শহীদ স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিলেন। তার বাবা রাস্তা নির্মাণ শ্রমিক, মা সাজেদা গৃহকর্মী। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

 


এ ক্যটাগরির আরো খবর..