× Banner
সর্বশেষ
প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা জারি বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে আনুষ্ঠানিক প্রটোকল নির্ধারণ সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি গড়ে তুলবো -এস এম জিলানী বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার ভিত্তি তৈরি করেছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

যশোরে শ্রমিকদের বিক্ষোভ

admin
হালনাগাদ: সোমবার, ১৭ আগস্ট, ২০১৫

যশোর প্রতিনিধি:‘ভাত দাও, বিকল্প কর্মসংস্থান দাও, নইলে এ যানবাহন চালাতে দাও’ স্লোগানে সোমবার দুপুরে আলমসাধু-নছিমন-করিমন শ্রমিক সংঘ যশোর শহরে বিক্ষোভ মিছিল-সমাবেশ করেছে।

টাউন হল ময়দানে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন কৃষক সংগ্রাম সমিতির যশোর জেলা সম্পাদক হাফিজুর রহমান, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সদর থানার আহ্বায়ক প্রভাষক মাহবুবুর রহমান, আলমসাধু-নছিমন-করিমন শ্রমিক সংঘের জেলা সভাপতি আশুতোষ বিশ্বাস ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আহাদ আলী লস্কর প্রমুখ।

সমাবেশ থেকে জনস্বার্থে কাঁচামালসহ অন্যান্য মালামাল ও রোগী বহনে সব সড়ক-মহাসড়কে তিন চাকার যান চলাচল করার সুযোগ দেওয়ার দাবি জানানো হয়।এছাড়া সমাবেশে নেতারা মহাসড়কে হালকা যানবাহন চলাচলের জন্য পৃথক লেন তৈরি, স্থানীয়ভাবে নির্মিত যন্ত্রযানগুলো আধুনিকায়নে প্রয়োজনীয় প্রযুক্তিগত ও আর্থিক সুযোগ-সুবিধা প্রদান, চালকদের ট্রাফিক আইন ও ড্রাইভিং সম্পর্কে প্রয়োজনীয় প্রশিক্ষন এবং পরীক্ষার মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স প্রদান, যানবাহনের নিবন্ধনসহ প্রয়োজনীয় সনদপত্র, নির্দিষ্ট স্ট্যান্ড, ইউনিয়ন করার অধিকার, রাস্তায় রাস্তায় চাঁদাবাজি বন্ধ এবং জব্দ করা যানবাহন ফেরত দেওয়ার দাবি জানান।


এ ক্যটাগরির আরো খবর..