× Banner
সর্বশেষ
খাল খননের উদ্বৃত্ত ৬১ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও ‘ক্লিন অ্যান্ড গ্রিন সিটি’ বাস্তবায়নে দুই সিটির কার্যক্রমে গতি বাড়ানোর নির্দেশ ফেসবুকে প্রেম, নেত্রকোনায় এসে তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা দুই মামলায় জামিন পেলেন ব্যারিস্টার সুমন বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে – নাসীরুদ্দীন পাটওয়ারী ‘দেশকে এগিয়ে নিতে দৈনিক ১৮ ঘণ্টা কাজ করেন প্রধানমন্ত্রী’ এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে – নাহিদ ইসলাম খাদ্য নিরাপত্তা, নবায়নযোগ্য শক্তি ও কৃষকের স্বার্থ বিবেচনায় এগিয়ে নিতে হবে এগ্রিভোল্টাইক কার্যক্রম – পরিবেশমন্ত্রী ইউআইইউতে প্রাইম ব্যাংকের “এমপাওয়ারিং ইয়ুথ সিজন ২.০” অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার যশোর

যশোরে শিশু ধর্ষণ ও হত্যার দায়ে একজনের মৃত্যুদন্ড

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২
যশোরে শিশু ধর্ষণ ও হত্যা

যশোরের চৌগাছা উপজেলার ফকিরাবাদ গ্রামের শিশু শর্মিলা খাতুন ধর্ষণ ও হত্যার মামলায় তজিবর রহমান নামে একজনকে মৃত্যুদন্ড ও এক লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল -২ আদালত।

আজ বেলা সাড়ে ১১ টায় ট্রাইব্যুনালের বিচারক নিলুফার শিরিন এ রায় ঘোষণা করেন। দীর্ঘ বিচার শেষে বিচারক আসামি তোজিবুর রহমানকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মোস্তাফিজুর রহমান মুকুল জানান, ২০১৮ সালের ২২ জুন বিকেলে ফকিরাবাদ গ্রামের হাফিজুর রহমান কালুর নয় বছর বয়সী মেয়ে শর্মিলা খাতুন বাড়ির পাশে আম কড়াতে যায়। সন্ধ্যার পরেও বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাকে খুঁজতে শুরু করে। চারদিন পর ২৬ জুন সন্ধ্যায় জানতে পারেন হাকিমপুর গ্রামের জামান মৃধার আমবাগানে একটি শিশুর মৃত দেহ পড়ে আছে। এরপর পরিবারের লোকজন গিয়ে মৃত দেহটি শনাক্ত করে। এ ঘটনায় হাফিজুর রহমান বাদী হয়ে মামলা করলে পুলিশ ঘটনার সাথে জড়িত সঙ্গে ফকিরাবাদ গ্রামের তজিবর রহমানকে আটক করে। পরে সে স্বীকারোক্তি দেয় ধর্ষণের পরে ওই শিশুকে সে হত্যা করেছে। এরপর মরদেহটি গাছের পাতা দিয়ে ঢেকে রাখে।

এ ঘটনায় চৌগাছা থানা পুলিশ ২০১৮ সালের ৬ সেপ্টেম্বর তজিবুর রহমানের বিরুদ্ধে আদালতের চার্জশিট দাখিল করে। সাক্ষ্য প্রমাণে অভিযোগ প্রমাণিত হয় আজ বিচারক আসামি তজিবুর রহমানকে মৃত্যুদন্ড ও এক লাখ টাকা জরিমানার আদেশ দেন।
এ রায়ে বাদীপক্ষ সন্তুষ্ট বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মোস্তাফিজুর রহমান মুকুল।


এ ক্যটাগরির আরো খবর..