× Banner
সর্বশেষ
প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা জারি বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে আনুষ্ঠানিক প্রটোকল নির্ধারণ সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি গড়ে তুলবো -এস এম জিলানী বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার ভিত্তি তৈরি করেছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

যশোরে শিক্ষকদের মানববন্ধন

admin
হালনাগাদ: বুধবার, ১৪ অক্টোবর, ২০১৫

যশোর প্রতিনিধি: স্বীকৃতিপ্রাপ্ত সকল শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তি করাসহ তিন দফা দাবিতে বুধবার সকালে প্রেসক্লাব যশোরের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের জেলা শাখা।  কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এমপিওভুক্তি ছাড়াও শিক্ষকদের অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে যোগদানের তারিখ হতে চাকরির বয়স গণনা করা ও সকল প্রতিষ্ঠান এমপিওভুক্ত না হওয়া পর্যন্ত নতুন শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি বন্ধ রাখা।

মানববন্ধন চলাকালে শিক্ষক নেতারা বলেন, ছয় বছরেরও বেশি সময় ধরে শিক্ষকরা এসব দাবিতে আন্দোলন সংগ্রাম করে আসছেন। এসব দাবি-দাওয়া পূরণের ব্যাপারে শিক্ষামন্ত্রী দুইদফা আশ্বাস দিলেও তা বাস্তবায়িত হয়নি। স্বীকৃতিপ্রাপ্ত সকল শিক্ষাপ্রতিষ্ঠানের অস্তিত্ব রক্ষা এবং এসব শিক্ষা প্রতিষ্ঠানের ২০ লাখ শিক্ষার্থীর শিক্ষাজীবন নিরাপদ করতে অবিলম্বে শিক্ষকদের এই তিন দফা মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান নেতৃবৃন্দ।

মানববন্ধনে ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তাপস কুমার কুন্ডু, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মফিজ উদ্দিন, জেলা সমন্বয়কারী মোফাজ্জল হক, জেলা সভাপতি নূরে আলম সিদ্দিকী মিলন, সাধারণ সম্পাদক উত্তম কুমার দাসসহ জেলার সকল নন-এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা অংশ নেন। পরে শিক্ষক নেতৃবৃন্দ যশোরের জেলা প্রশাসকের মাধ্যমে একই দাবিতে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি পেশ করেন।


এ ক্যটাগরির আরো খবর..