যশোরে মাতৃত্বকালীন ও বয়স্ক ভাতার নামে হাজার হাজার টাকা হাতানোর অভিযোগ

যশোরে মাতৃত্বকালীন ও বয়স্ক ভাতার নামে  হাজার হাজার টাকা হাতানোর অভিযোগ

যশোর অফিস : যশোর স্টেডিয়ামপাড়ার আশিকের স্ত্রী সুমীর বিরুদ্ধে মাতৃত্বকালীন ও বয়স্ক ভাতা দেয়ার নামে হাজার হাজার টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে।

গর্ভবর্তী ও বয়স্ক মহিলাদের ভাতার প্রলোভন দেখিয়ে তিনি এ টাকা আত্বস্বাত করেছেন। টাকা ফেরত চাইলে তাদের প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছে।
ভুক্তভোগেীদের অভিযোগ, যশোর স্টেডিয়ামপাড়ার আশিকের স্ত্রী সুমী এনজিও তে চাকরি করেন বলে সবার কাছে পরিচয় দেন।

গর্ভবর্তী ও বয়স্ক মহিলাদের টার্গেট করে তাদের এককালীন ১২ হাজার টাকা ভাতা প্রদানের আশ^াস দেন। এ ভাতার টাকা পাইতে হলে আগে তাদের দুই হাজার টাকা ঘুষ দিতে হবে বলে দাবী করেন।

সরল বিশ^াসে তাকে ওই টাকা দিলে তিনি ওই এলাকায় আর যান না। সুমী প্রায় অর্ধশতাধিক মহিলার কাছ থেকে দুই হাজার করে মোট লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছেন। দীর্ঘদিন অতিবাহিত হলেও ভাতা না পেয়ে টাকা ফেরত চাইলে প্রথমে তাদের বিভিন্ন অজুহাত দেখান। পরে প্রাণনাশের হুমকি দিচ্ছেন।

খড়কি কলেজ পাড়ার বাসিন্দা হারুণ অর রশিদের স্ত্রী সালমা খাতুন, একই এলাকার সুজনের স্ত্রী সালেহা, আনারের স্ত্রী বিথী, ইসমাইলের স্ত্রী জুলেখাসহ স্টেডিয়ামপাড়া,ষষ্টীতলা, চাঁচড়া, মিশনপাড়া, কাজীপাড়াসহ বিভিন্ন এলাকার অর্ধশতাধিক মহিলাকে মাতৃত্বকালীন ভাতা করে দেয়ার নামে প্রত্যেকের কাছ থেকে দুই হাজার করে টাকা নিয়েছেন সুমী। টাকা ফেরত চাইলে ভয়ভীতি দেখাচ্ছেন ফলে ভুক্তভোগীরা থানায় মামলা করতে সাহস পাচ্ছেন না। খড়কী এলাকার কিনে গাজীর স্ত্রী আনোয়ারা বেগমকে বয়স্ক ভাতার কার্ড করে দেয়ার নামে একইভাবে নিয়েছেন দুই হাজার টাকা।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন মহিলা জানান, টাকা দেয়ার পর তিনি জানতে পারেন সুমী একাধিক লোকের কাছ থেকে এভাবে প্রতারণা করে টাকা নিয়েছেন। তিনি ওই টাকা ফেরত চাইলে প্রাণনাশের ভয় দেখানো হচ্ছে।

অপর একজন মহিলা বলেন, তার স্বামী শহরে রিকসা চালান। প্রায় দুই বছর আগে সুমী তাকে মাতৃত্বকালীন ভাতার করে দেয়ার প্রলোভন দেখিয়ে দুই হাজার টাকা নিয়েছেন। আজও পর্যন্ত ওই টাকা ফেরত দেননি। এ নিয়ে তার স্বামীর সাথে প্রায় ঝামেলা হয়।

অভিযোগের ব্যাপারে জানতে যশোর স্টেডিয়ামপাড়ার আশিকের স্ত্রী সুমীর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।