× Banner
সর্বশেষ
আজ ১৬ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬মে (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল

যশোরে বিজিবির অভিযানে ৫১ লক্ষ ১৬ হাজার ১৪২ টাকা মূল্যের স্বর্ণবারসহ আটক -১

Kishori
হালনাগাদ: রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
বিজিবির অভিযানে

যশোরে বিজিবির অভিযানে ৫১,১৬,১৪২/- (একান্ন লক্ষ ষোল হাজার একশত বিয়াল্লিশ) টাকা মূল্যের ২৩৩.২৬ গ্রাম ওজনের ০২ টি স্বর্ণের বারসহ এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।
আটক আসামি হলেন, মানিকগঞ্জ জেলার সিংগাাইর উপজেলার গোবিন্দ গ্রামের বাদশা মিয়ার ছেলে খালেদ হোসেন (৪৯)।
রোববার ( ২৫ জানুয়ারি ২০২৬) সকাল ৬ টার সময়  যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে যশোরের কোতোয়ালী থানাধীন মুরাদগড় বাস স্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে  ২৩৩.২৬ গ্রাম ওজনের ২ পিচ স্বর্ণবার, ১পিচ মোবাইল এবং নগদ ৩,২৫০ টাকা সহ একজনকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তির প্যান্টের পকেটে বিশেষ কায়দার লুকায়িত অবস্থায় উক্ত স্বর্ণের বারগুলো পাওয়া যায়। আটককৃত আসামীকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে ঢাকা থেকে যশোর ও চৌগাছা হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণের বারগুলো নিয়ে যাচ্ছিল।
সে আরো জানায় ঢাকার তাতিবাজার এলাকার চোরাকারবারীদের নিকট হতে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে চৌগাছায় গমন করছিল।
 আটককৃত স্বর্ণের মূল্য ৫১,১১,৮৯২/- টাকা ও ০১টি মোবাইল এর মূল্য ১,০০০/- টাকা এবং নগদ ৩,২৫০/- টাকাসহ সর্বমোট সিজার মূল্য ৫১,১৬,১৪২/- (একান্ন লক্ষ ষোল হাজার একশত বিয়াল্লিশ) টাকা।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, কিছু দিন যাবত বাংলাদেশ হতে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। উক্ত স্বর্ণসহ পাচারকারী আটকের নিমিত্তে বিজিবি‘র অভিযান কার্যক্রম ও চেষ্টা অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে স্বর্ণসহ পাচারকারী আটক করতে সক্ষম হচ্ছে।
সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান কার্যক্রম সব সময়ই অব্যাহত থাকবে। এবং আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের এর মাধ্যমে আসামীকে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তা।


এ ক্যটাগরির আরো খবর..