কালকিনিতে হাতপাখা প্রার্থীর সন্তানকে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মাদারীপুর–৩ (কালকিনি–ডাসার মাদারীপুর সদর আংশিক) সাংসদী  আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী মাওলানা আজিজুল হকের  সন্তানকে হত্যার উদ্দেশ্য  হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার ( ২৫ জানুয়ারি)  ১২ চার দিকে  কালকিনি উপজেলা  ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার উদ্যোগে তাদের নিজস্ব দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

সংবাদ সম্মেলনে মাদারীপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক  আবদুর রহমান সেরনিয়বত আসলাম মৌখিক বক্তব্যে অভিযোগ করে বলেন গতকাল বিকালে (শনিবার) হাত পাখা প্রার্থী মাওলানা আজিজুল হকের  ৮ বছরের ছেলে আবদুল্লাহ বাড়ির ধারে রাস্তার পাশে খেলছিল ঠিক সেই মুহূর্তে রাস্তা দিয়ে বিএনপির একটা মিছিল যাচ্ছিল তাকে দেখে  হত্যার উদ্দেশ্যে করে বিএনপির মিছিল থেকে  অজ্ঞাত একজন  বাচ্চাটিকে হামলা করে  সাথে সাথে ছেলটি মাটিতে লুটিয়ে পড়ে।  পরে প্রতিবেশি সহ পরিবারের লোকজন কালকিনি হাসপাতালে নিয়ে আসে এবং প্রাথমিক চিকিৎসা নেয়। কিন্তু আজ (২৫ জানুয়ারি ) রবিবার সকালে আবার অসুস্থ হয়ে পড়লে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়।

এবিষয়ে থানায় একটি অভিযোগ করা হয়েছে। তাদের দাবি ইসলামী আন্দোলনের প্রার্থী এ নির্বাচন থেকে যদি সরে দাড়ায় তাহলে তারা তাদের নির্বাচন নিজেদের মত করে নিতে পারবে।

এ সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশ কালকিনি উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।