× Banner
সর্বশেষ
পাইকগাছার ফসিয়ার রহমান মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত  শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সাতক্ষীরা পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   বাংলাদেশের সঙ্গে সংসদীয় সহযোগিতা জোরদারে আগ্রহী নেপালের স্পিকার প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ বাজেটে শুল্ক বৃদ্ধি: বেনাপোল বন্দর দিয়ে ভারতীয় মাছ আমদানি প্রায় বন্ধের পথে মাদক, ছিনতাই ও কিশোর গ্যাং দমনে সরকার বদ্ধপরিকর – স্বরাষ্ট্রমন্ত্রী শার্শায় ‘মিথ্যা’ মামলায় বিএনপি নেতা অ্যাডভোকেট মিন্টুসহ ৬ জনের জামিন বেনাপোল দিয়ে দেশে ফিরলেন ভারতে পাচার হওয়া ৬ বাংলাদেশি নারী

যশোরে নিহত এসআইয়ের পরিবারের পাশে ব্যাচমেট সহকর্মীরা

admin
হালনাগাদ: শনিবার, ৯ জুন, ২০১৮

মোঃমাসুদুর রহমান শেখ, বেনাপোল প্রতিনিধি : যশোরের ঝিকরগাছায় ট্রাকচাপায় নিহত পুলিশের উপ পরিদর্শক (এসআই) আহসান উল্লাহ’র শোকাক্রান্ত পরিবারের পাশে দাড়িয়েছেন ব্যাচমেট সহকর্মীরা।

গতকাল শুক্রবার দুপুরে ঝিকরগাছার নবীনগরে নিহত আহসান উল্লাহের শশুরবাড়িতে শোকাক্রান্তদের সমবেদনা জানাতে গিয়ে সহকর্মীরা ছোট মেয়ে অহি বিনতে আহসানের হাতে ৫ লাখ এবং নিহতের বাবা হারুন অর রশিদের হাতে এক লাখ টাকার চেক এবং ঈদ সামগ্রী তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন, দেশের বিভিন্ন থানায় কর্মরত সহকারি উপ পরিদর্শক (এসআই) জাকির, রাসেল, সাইফুল, শাহ আলম, মামুন, মাহামুদ, আশরাফুল, খালেদ, ফকির তাইজুর, মুরাদ, বাবুল প্রমূখ।

যশোর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ পরিদর্শক (এসআই) মো. মুরাদ বলেন, সড়ক দুর্ঘটনায় ব্যাচমেট সহকর্মীকে হারিয়ে পরিবারের পাশাপাশি আমরাও শোকাগ্রস্থ। শুক্রবার বাংলাদেশ পুলিশের ৩২ তম আউটসাইড ক্যাডেট (২০১০ ব্যাচ) এর সকল উপ পরিদর্শকের পক্ষ থেকে নিহতের মেয়ে ও বাবাকে ৬ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়েছে।

এরআগে, চলতি বছরের ৩০ এপ্রিল বিকেলে যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছার নবীবনগরে মাটিবাহী ট্রাকচাপায় ঘটনাস্থলেই এসআই আহসান উল্লাহ নিহত হন।

তিনি যশোরের কেশবপুর উপজেলার চিংড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন, মুন্সিগঞ্জ জেলা সদরের চর আব্দুল্লাহপুর গ্রামের হারুন অর রশিদের ছেলে।


এ ক্যটাগরির আরো খবর..