× Banner
সর্বশেষ
জুলাই বিপ্লবের চেতনায় কাল ভোট,জয়-পরাজয় মেনে নেওয়ার আহ্বান সিইসির বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট রাজনৈতিক ইতিহাসে তাৎপর্যপূর্ণ অধ্যায় -প্রধান উপদেষ্টা জাতীয় সংসদ নির্বাচনে পাইকগাছায় প্রশাসনের সার্বিক নিরাপত্তায় স্বচ্ছতার সাথে ভোটাধিকার নিশ্চিত হবে নড়াইলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষার্থে নির্বাচনী ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত ঝিনাইদহে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হলো নির্বাচনী সরঞ্জাম যারা কেন্দ্র দখলের চেষ্টা করবে,তারাই ঝুঁকিতে আছে-র‍্যাব মহাপরিচালক নির্বাচনে নারীদের নিরাপদ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জাতিসংঘের প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেল-এর নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ টানা ছুটি শুরু-বন্ধ অফিস-আদালত, সচল থাকবে যেসব জরুরি সেবা

যশোরে নানা অজুহাতে ঘরের বাইরে মানুষ

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ১৪ এপ্রিল, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Jess-Lockdown-Picture-14.04.jpg

যশোর প্রতিনিধি: সর্বাত্মক লকডাউন হলেও নানা অজুহাতে ঘরের বাইরে বের হচ্ছে সাধারণ মানুষ। বিশেষ করে কাঁচা ও মাছ বাজারে মানুষের ব্যাপক ভীড লক্ষ্য করা গেছে। বাজারগুলোতে উপেক্ষিত হচ্ছে স্বাস্থ্যবিধিও।

আজ বুধবার (১৪ এপ্রিল) সকাল ৯টার পর থেকেই সাধারণ মানুষকে রাস্তায় বের হতে দেখা যায়। তবে স্বাভাবিক দিনের তুলনায় তা অনেক কম। মানুষজন বিচ্ছিন্নভাবে ছুটছেন নিত্য প্রয়োজনীয় বাজারের দিকে। যশোরের বড় বাজারে গিয়ে দেখাযায় ঠাসাঠাসি করে মানুষনপণ্য কিনছেন। এসময় ক্রেতা বিক্রতার অনেকের মুখে মাস্কের দেখাও মেলেনি।

বিক্রতাদের দাবি গরমের কারণে মাস্ক রাখতে পারছেন না। তবে এখন থেকে মাস্ক পরেই পণ্য বিক্রি করবেন। ক্রেতাদের দাবি, প্রয়োজনে তারা ঘরের বাইরে এসেছেন। মারুফ নামে এক ক্রেতা বলেন, মনে করেছিলাম ভীড় কম হবে। কিন্তু বাজারে এসে ঠাসাঠাসি করে পণ্য ক্রয় করতে হয়েছে। অনেকে আবার মাস্ক পরে আসেনি। বিক্রেতারাও অনেকে মাস্ক পড়েননি। তবে সবার সচেতন হওয়া জরুরি বলে আমি মনে করি।

অনিক রহমান নামে অপর এক ক্রেতা বলেন, মাছ বাজারে প্রচুর ভীড়। ভীড় দেখে আর ভিতরে যায়নি। মাছ না কিনেই ফিরে যাচ্ছি। গতকাল রাতেই ঢাকা থেকে বাড়তি ফিরেছি। এজন্য বাজারে এসেছিলাম। তবে এত ভীড় হবে ভাবতে পারিনি।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) বেল্লাল হোসেন বলেন, লকডাউন কার্যকর করতে মাঠে রয়েছে পুলিশ। শহেরর বিভিন্নস্থানে পুলিশ টহল দিচ্ছে। ঘরের বাইরে আসা মানুষদের ঘরের ফেরানোর চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি তাদের সচেতন করা হচ্ছে।
তিনি বলেন, মানুষ যেন ঘরে থাকে এবং সরকারি নির্দেশনা বাস্তাবায়ন হয় তার জন্য সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে পুলিশ বিভাগ।


এ ক্যটাগরির আরো খবর..