যশোর থেকে আবুল কালাম আজাদ: করোনা ভাইরাস প্রতিরোধে যশোর পুলিশ লাইনে জীবানুনাশক স্প্রে করা হয়েছে।
আজ শনিবার বিকেলে পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন নিজেই স্প্রে করার মাধ্যমে এ কার্যক্রম উদ্ধোধন করেন। পুলিশ প্রশাসনের উদ্যোগে যশোর শহরেও জীবানুনাশক স্প্রে করা হবে বলে জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সালাউদ্দিন শিকদার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) অপু সরোয়ারসহ প্রমুখ।
এব্যাপারে পুলিশ সুপার আশরাফ হোসেন বলেন, যশোর পুলিশ লাইনে পুলিশ সদস্যরা থাকেন। তাদের সুরক্ষার কথা চিন্তা করে আমরা পুলিশ লাইনসহ শহরের বিভিন্ন স্থানে এই জীবানুনাশক স্প্র করা হবে। আমাদের প্রতিটি ইউনিট করোনা ভাইরাস প্রতিরোধে দিন-রাত কাজ করে যাচ্ছে।



