রাণীশংকৈল (ঠাকুরগাও) প্রতিনিধি: ঠাকুরগাঁয়ের রাণীশংকৈল রাঘবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা নন্দরাণী ২৫ জানুয়ারী উধাও হওয়ার ঘটনা ঘটে।
ওই দিন প্রতিদিনের ন্যায় তার স্বামী কৃষ্ণ রায় তাকে স্কুলে রেখে যায়। স্কুল ছুটি শেষে আনতে এসে তাঁকে পায়নি।
উপজেলার উদিশা গ্রামের শ্রী হরেন্দ্র নাথ বর্ম্মনের মেয়ে, স্বামী শ্রী কৃষ্ণ রায় গোঁয়াগাঁও গ্রামের স্বদেশ রায়ের ছেলে। গত অক্টোবর’১৬ সহকারি শিক্ষিকা পদে যোগদান করে।
ঘটনার দিন স্বামী কৃষ্ণ রায় তার স্ত্রীকে আনতে গেলে দেখে স্কুল ছুটি ও তাকেও পাওয়া যায়নি। খোজ না পেয়ে শ্বশুর স্বদেশ রায় ২৭ জানুয়ারী রাণীশংকৈল থানায় একটি সাধারণ ডায়েরী করে যাহার নম্বর ৯৮০।
সপ্তাহকাল অতিবাহিত হওয়ার পরও নন্দরাণীর খোজ না পেয়ে পরিবারের লোকজন হতাশায় দিনাতিপাত করছে।
স্কুল শিক্ষিকা উধাও হওয়ার ঘটনা রহস্যজনক বলে এলাকাবাসি মনে করছেন। নন্দরাণীর বাবা হরেন্দ্রনাথ জানান, মেয়েকে এখন পর্যন্ত পায়নি খোজাখুজি চলছে। এ ব্যাপারে পরিবারের সবাই দুঃশ্চিন্তায় আছি।





