× Banner
সর্বশেষ
গঠনমূলক সমালোচনা ও দায়িত্বশীল সাংবাদিকতা উন্নয়নকে আরও গতিশীল করে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ভুলতথ্য ও অপতথ্য মোকাবিলায় মিশরের সঙ্গে যৌথ উদ্যোগে গুরুত্ব: তথ্যমন্ত্রী ফিফা সভাপতির বিরুদ্ধে থানায় অভিযোগ নোয়াখালীর তরুণের তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব রাষ্ট্রীয় সম্পদে নতুন প্রাণ, বন্ধ পাটকলে ১,০৫০ কোটি টাকার বিনিয়োগ সাইবার নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতা আরও বাড়াতে চায় বাংলাদেশ-চীন পরিবেশ মেলা ও জাতীয় বৃক্ষমেলার উদ্বোধন প্রধানমন্ত্রীর টানা বৃষ্টিতে পানিবন্দি ভোলার কয়েক হাজার মানুষ তুরস্কের সহায়তায় বগুড়ায় হবে ড্রোন নির্মাণ কারখানা – প্রতিমন্ত্রী শাহে আলম দেশের সব সরকারি ক্রয়ে বাধ্যতামূলক ই-জিপি বাস্তবায়ন করা হবে – পরিকল্পনা প্রতিমন্ত্রী

যশোরে জাতীয় ভিটামিন ’এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

Kishori
হালনাগাদ: রবিবার, ৪ অক্টোবর, ২০২০
যশোরে জাতীয় ভিটামিন

যশোর প্রতিনিধি: যশোরে জাতীয় ভিটামিন ’এ’ প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে।
আজ সকাল ১০টায় শহরের উপশহর সরকারি শিশু হাসপাতালে এ কর্মসূচির উদ্বোধন করেন  জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন শেখ আবু শাহীনসহ চিকিৎসকবৃন্দ।
এ কর্মসূচির আওতায় আজ জেলায় তিন লাখ ২০হাজার ৭৩৭জন শিশুকে টিকা খাওয়ানো হবে। যার মধ্যে ৬-১১ মাস বয়সী ৩৭ হাজার ৩৫ শিশু ১২-৫৯ মাস বয়সী ২ লাখ ৮৩ হাজার ৭০২ শিশু। ৪ হাজার ৫৭৬জন স্বেচ্ছাসেবক, কর্মী ও সুপারভাইজারের তত্ত্ববাবধানে ২ হাজার ২৮৮টি কেন্দ্রে এ টিকা খাওয়াবেন।
করোনার মধ্যেও এ কর্মসূচি বাস্তবায়ন করায় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন শিশুর অভিভাবকরা।
এদিকে সিভিল সার্জন শেখ আবু শাহীন বলেন, জাতীয় ভিটামিন ’এ’ ক্যাম্পেইনের মাধ্যমে আজ ৪ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত টিকা প্রদান করা হবে। এখানে ৪ হাজার ৫৭৬জন স্বেচ্ছাসেবক, কর্মী ও সুপারভাইজারের তত্ত্বাবধানে ২ হাজার ২৮৮টি কেন্দ্রে এ টিকা খাওয়ানো হবে।


এ ক্যটাগরির আরো খবর..