যশোরে জাতীয় ভিটামিন ’এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

যশোরে জাতীয় ভিটামিন ’এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

স্টাফ রিপোর্টার, যশোর: যশোরে জাতীয় ভিটামিন ’এ’ প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে।

আজ সকাল সাড়ে ৯টায় শহরের উপশহর সরকারি শিশু হাসপাতালে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন শেখ আবু শাহীনসহ চিকিৎসকবৃন্দ। এ কার্যক্রম আগামী ১৪ই ডিসেম্বর পর্যন্ত চলবে।

এ কর্মসূচির আওতায় আজ জেলায় তিন লাখ ২৬হাজার ৮৯জন শিশুকে টিকা খাওয়ানো হবে। যার মধ্যে ৬-১১ মাস বয়সী ৩৭ হাজার ৭শ’ ৯০ শিশু ১২-৫৯ মাস বয়সী ২ লাখ ৮৮ হাজার ২শ’ ৯৯ শিশু। ৫ হাজার ৬৭৭জন স্বেচ্ছাসেবক, কর্মী ও সুপারভাইজারের তত্ত¡াবধানে ২ হাজার ২৯৩টি কেন্দ্রে এ টিকা খাওয়াবেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।